Sabudana Payesh Recipe: চালের পায়েস খেতে খেতে মুখে অরুচি? এবার তৈরি করে ফেলুন সাবুর পায়েস

Posted By:

শিবরাত্রি তো চলেই এল। শিবলিঙ্গে জল ঢেলে অনেকেই এই দিনটায় ভাত, রুটি খান না। সেক্ষেত্রে বানিয়ে নিতে পারেন সাবুর পায়েস। সাবুর খিচুড়ি যেমন তৈরি করা যায়, তেমনই এর পায়েস তৈরি করেও খাওয়া যায়। তাছাড়া, বাঙালির পুজো-পার্বণে পায়েস হয়েই থাকে। এই শিবরাত্রিতে সাবুর পায়েস বানিয়ে খেতে পারেন। বাড়ির অন্যান্য সদস্যরাও চেটেপুটে খাবে নতুন স্বাদের এই পায়েস।

Sabudana Payesh Recipe

সাবুর পায়েস তৈরির উপকরণ

৫০ গ্রাম মোটা সাবুদানা

স্বাদ অনুযায়ী ঘি

কয়েকটি ছোটো এলাচ

স্বাদ অনুযায়ী চিনি

পরিমাণমতো দুধ

২ চামচ গুঁড়ো দুধ

পরিমাণমতো কাজুবাদাম ও কিশমিশ

আরও পড়ুন: চায়ের সঙ্গে কী খাবেন ভেবেই নাজেহাল? বানিয়ে ফেলুন সাবুর বড়া

সাবুর পায়েস তৈরির পদ্ধতি

১) প্রথমেই সাবু ভালো করে ধুয়ে পরিষ্কার জলে তিন থেকে চার ঘণ্টা ভিজিয়ে রেখে দিন। তারপর ছাঁকনি দিয়ে জল থেকে সাবু ছেঁকে নিন।

২) কড়াইতে কিছুটা ঘি গরম করে তার মধ্যে কাজু বাদাম ও কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নিন।

৩) এর পর ভেজানো সাবু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে রাখুন।

৪) ওই কড়াইতেই দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তাতে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে দিন ভালো করে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। মাঝে মধ্যে দুধ নাড়তে থাকবেন, নাহলে পাত্রের তলায় লেগে যেতে পারে।

৫) এর পর ছোটো এলাচ ও স্বাদ অনুসারে চিনি দিয়ে দিন।

৬) চিনি ভালো করে গলে গেলে সাবুদানা দিয়ে দিন। ঘন ঘন নাড়তে থাকুন।

৭) পায়েস তৈরি হয়ে গেলে নামিয়ে নিন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion