ভেটকি, তপসের চপ তো অনেক খেলেন, এবার চেখে দেখুন লটে মাছের চপ

Posted By:

তেলেভাজা বাঙালির বড়ই পছন্দের। সন্ধ্যেবেলায় এক কাপ চায়ের সঙ্গে ঝালমুড়ি আর তেলেভাজা হলে যেন বাঙালির প্রাণটা জুড়িয়ে যায়। চপ, পকোড়া, কাটলেট পছন্দ করেন না এমন বাঙালি হয়তো পাওয়াই যাবে না। বিশেষ করে, মাছ পাগল বাঙালি যদি মাছের চপ, কাটলেট, কবিরাজি পায়, তাহলে তো আর কথাই নেই! ভেটকি কিংবা তপসে মাছের ফ্রাই তো প্রায়ই খাওয়া হয়। এবার চেখে দেখুন মুচমুচে লটে মাছের চপ। রইল প্রণালী।

Bengali Style Lotte Macher Chop

লটে মাছের চপ তৈরির উপকরণ

২৫০ গ্রাম লটে মাছ

আদা ও রসুন বাটা

ভিনেগার

সামান্য হলুদ গুঁড়ো

শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য

বেসন পরিমাণমতো

চালের গুঁড়ো পরিমাণমতো

স্বাদ অনুযায়ী নুন

কালোজিরে

চাট মশলা

ভাজার জন্য সাদা তেল

আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে পাতে পড়ুক লোটে মাছের ঝুরি, দেখে নিন রেসিপি

লটে মাছের চপ তৈরির পদ্ধতি

১) প্রথমে লটে মাছ ভালো করে ধুয়ে নিন।

২) একটা বাটিতে লটে মাছ, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, ভিনেগার, আদা ও রসুন বাটা মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন।

৩) অন্য একটা বাটিতে বেসন, চালের গুঁড়ো, নুন, কালো জিরা, হলুদ গুঁড়ো আর পরিমাণমতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন।

৪) কড়াইতে তেল গরম করুন। এবার এক একটা মাছ বেসনের ব্যাটারে চুবিয়ে তেলে ডিপ ফ্রাই করে নিন।

৫) মাছের চপ ভাজার সময় আঁচ মাঝারি রাখবেন। নয়তো চপের বাইরেটা ভালো করে ভাজা হলেও ভিতরটা কাঁচা থেকে যাবে।

৬) মাছের চপগুলো সোনালি করে ভাজা হলে নামিয়ে নিন।

৭) এবার সস, কাসুন্দি আর স্যালাডের সঙ্গে পরিবেশন করুন লটে মাছের চপ।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion