Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সান্ধ্য জলখাবারে থাকুক মুখরোচক 'আলুর খাস্তা কচুরি', রইল রেসিপি
বিকেলের জলখাবারে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। সবসময় তো আর দোকান থেকে চপ, মোমো, রোল, চাউমিন কিনে খাওয়া যায় না। এতে শরীরের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু খাবার।
হেঁশেলের সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হবে জিভে জল আনা আলুর খাস্তা কচুরি। জলখাবার হিসেবে এই পদের জুড়ি মেলা ভার। দেরি না করে চটজলদি শিখে ফেলুন এই রান্নাটা।

উপকরণ
ময়দা পরিমাণমতো, ২-৩টে আলু, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সাদা তেল, ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি।
রান্নার পদ্ধতি
একটা বড় বাটিতে পরিমাণমতো ময়দা নিন। নুন ও সাদা তেল ময়দায় মিশিয়ে নিন ভালো ভাবে। তারপর অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটা নরম করে মেখে ফেলুন। ময়দার মণ্ড তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে একপাশে রেখে দিন।
আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ভাজতে থাকুন। পেঁয়াজ রসুনের রং পরিবর্তন হলে দিয়ে দিন পাঁচফোড়ন।
ফোড়ন একটু ভেজে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিন। এর সঙ্গে আলু ও নুন দিয়ে কষাতে থাকুন। খানিকক্ষণ কষানোর পর পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন। তরকারির জল শুকিয়ে আলু সেদ্ধ হয়ে এলে তাতে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। আলুর পুর রেডি।
কড়াইতে তেল গরম করতে বসান। ময়দার মণ্ড থেকে মাঝারি মাপের লেচি কেটে বেলে নিন। ছোটো সাইজের রুটির আকারে বেলে তার মধ্যে আলুর পুর ভরে নিয়ে ভালো ভাবে মুখটা আটকে দিন। আবারও হালকা হাতে একটু বেলে নিতে হবে। তারপর গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে উল্টেপাল্টে ভালো করে ভেজে তুলে নিন। টমেটো সস সহযোগে পরিবেশন করুন আলুর খাস্তা কচুরি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications