ফ্রিজে ভেটকি মাছ আছে? বিকেলে বানিয়ে ফেলুন মুখরোচক ফিশ চপ!

Posted By:

সন্ধ্যে হওয়া মানেই চপ, কাটলেটের প্রতি ঝোঁক বাড়ে। আর চোখের সামনে যদি থাকে মাছের চপ, তাহলে তো লোভ সামলানো দায়! বাড়িতে ভেটকি মাছ থাকলে তা দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে মুখরোচক ফিশ চপ। দেখে নিন রেসিপি।

ভেটকি মাছের চপ তৈরির উপকরণ
ভেটকি মাছের পিস কয়েকটা, ২টো ডিম, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প ময়দা, স্বাদ অনুযায়ী নুন, ভাজার জন্য সাদা তেল।

Fish Chop Recipe

ভেটকি মাছের চপ তৈরির পদ্ধতি
ভেটকির ফিলেগুলো ভাল করে জলে ধুয়ে নিন। এবার নুন জলে মাছগুলো সেদ্ধ করে নিন। একটা বাটিতে ভেটকি মাছ নিয়ে তাতে নুন ও লেবু মাখিয়ে সামান্য চটকে নিন। এ বার মাছের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও অল্প ময়দা দিয়ে মাখিয়ে নিন ভাল করে।

মাছের এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে বলের আকার গড়ে নিন। তার পর হাতের তালুর সাহায্যে আলতো করে সামান্য চেপে দিন।

একটি পাত্রে ব্রেড ক্রাম্বস রাখুন। অন্য একটি পাত্রে নুন দিয়ে ডিম ফেটিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করতে বসান। মাছের চপগুলো প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিন। তারপরে ব্রেড ক্রাম্বস-এ ভাল ভাবে কোট করে গরম তেলে ছেড়ে দিন। উল্টেপাল্টে লালচে করে ভেজে নিন চপগুলো। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে ভেটকি মাছের চপ! টমেটো সস বা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন মুচমুচে মাছের চপ।

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 20, 2023, 19:44 [IST]
X
Desktop Bottom Promotion