Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
শীতের নতুন গুড় দিয়ে বানিয়ে ফেলুন নারকেলের পায়েস, রইল রেসিপি
বাড়িতেই বর্ষবরণের পার্টি হবে। আমিষ, নিরামিষের হরেক রকমের পদ তো থাকবেই। তবে শেষ পাতে পায়েস না থাকলে হয়! পায়েস খেতে ভালোবাসেন না, এমন মানুষ হাতে গোনা। বেশিরভাগ সময়ই চালের পায়েস, সিমাইয়ের পায়েস হয়ে থাকে। কখনও কখনও ছানার পায়েসও খেয়ে থাকবেন। এ বার সেই সব চিরাচরিত পায়েসের পরিবর্তে যদি নারকেল আর গুড় দিয়ে পায়েস তৈরি করে ফেলা যায়, তাহলে কেমন হয়? দেখে নিন কী ভাবে বানাবেন।
পায়েসের উপকরণ
একটা গোটা নারকেল, এক লিটার দুধ, ১ কাপ খেজুর গুড়, ৪ টেবিল চামচ কনডেন্সড মিল্ক, ৩ টেবিল চামচ সুজি, কাজুবাদাম ও কিশমিশ, কয়েকটা ছোট এলাচ, ঘি পরিমাণমতো।

রান্নার পদ্ধতি
প্রথমে নারকেল ফাটিয়ে কুরে নিন। হাঁড়ি অথবা কড়াইতে দুধ নিয়ে জ্বাল দিতে বসান। দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে, সেই ঘন দুধে কনডেন্সড মিল্ক দিয়ে দিন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। আঁচ যেন কম থাকে।
অন্যদিকে, ফ্রাইং প্যানে ঘি গরম করুন। কাজু, কিশমিশ হালকা করে ভেজে তুলে নিন। এর মধ্যে দিয়ে দিন কয়েকটা ছোটো এলাচ। তারপর তাতে সুজি দিয়ে নাড়াচাড়া করুন। সুজিতে হালকা বাদামী রং ধরলে তুলে নিন।
কমলালেবু দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পায়েস, রইল রেসিপি
গরম দুধের মধ্যে অল্প অল্প করে ভাজা সুজি দিতে থাকুন। কড়াইয়ের তলায় যাতে লেগে না যায়, তার জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আঁচ কমিয়ে রাখবেন। খানিকক্ষণ পর খেজুর গুড় এবং কোরানো নারকেল দিয়ে দিন। পায়েস রান্না হয়ে গেলে উপর থেকে কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে নামিয়ে নিন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications