Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মাংস দিয়ে ছোলার ডাল খেয়েছেন? রেসিপি শিখে নিন ঝটপট!
ফুলকো লুচি আর ছোলার ডাল, বাঙালির অত্যন্ত পছন্দের একটি খাবার। ছোলার ডাল দিয়ে সাধারণত নিরামিষ রান্নাই হয়। কিন্তু কখনও মাংসের কিমা দিয়ে ছোলার ডাল খেয়েছেন? খাননি তো? তাহলে অবশ্যই বাড়িতে বানান এই পদ। গরম ভাতের সঙ্গে এই পদ যেমন খেতে ভালো লাগে, তেমনই রুটি বা পরোটার সঙ্গেও খাসা লাগে। চলুন দেখে নেওয়া যাক, মাংসের কিমা দিয়ে ছোলার ডালের রেসিপি।

উপকরণ
২০০ গ্রাম মুরগির মাংস
২০০ গ্রাম ছোলার ডাল
আদা বাটা দুই চামচ
রসুন বাটা দুই চামচ
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা কয়েকটা
গোটা জিরে
তেজপাতা
দারুচিনি
ছোটো এলাচ
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
হলুদ গুঁড়ো
নুন স্বাদ মতো
পরিমাণমতো তেল
আরও পড়ুন: ডিনারে বানিয়ে ফেলুন পালং শাক দিয়ে চিকেন, রইল রেসিপি
তৈরির পদ্ধতি
১) প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে নিন। মাংসের কিমায় ভিনেগার মিশিয়ে রাখুন। এতে মাংস নরম হয়ে যাবে।
২) ছোলার ডাল সেদ্ধ বসান। আন্দাজ মতো জল দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিন।
৩) কড়াইতে পরিমাণমতো তেল গরম করে জিরে, দারুচিনি, এলাচ, তেজপাতা দিন। ফোড়ন থেকে গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিন।
৪) এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে কয়েক মিনিট ভাজুন।
৫) এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষান।
৬) মশলা কষানো হলে দিয়ে দিন মুরগির মাংসের কিমা। ভালো করে নেড়ে জল দিয়ে দিন।
৭) মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিন ছোলার ডাল। এবার সবকটি উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক রাঁধুন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে ছোলার ডাল দিয়ে মাংস! গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications