ছানা দিয়ে রেঁধে ফেলুন মুগের ডাল, রইল রেসিপি

Posted By:

পাতে যতই পঞ্চব‍্যাঞ্জন সাজানো থাক না কেন, প্রথম পাতে ডাল না হলে ভোজনরসিক বাঙালির খাওয়া ঠিক জমে না। ভাতের সঙ্গে ঘন ডাল থাকলে এক থালা ভাত এমনিই সাবাড় করে দেওয়া যায়। সাধারণত সবজি অথবা মাছের মাথা দিয়েই আমরা ডাল রান্না করে থাকি। এ বার রেঁধে ফেলুন ছানা দিয়ে মুগের ডাল। দেখে নিন রেসিপি।

উপকরণ

২০০ গ্রাম ছানা, মুগ ডাল পরিমাণমতো, ২টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ ও ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা, এক চামচ সাদা জিরে, গরম মশলা গুঁড়ো, কয়েকটা কিশমিশ, এক চামচ ঘি, এক টেবিল চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো সামান্য, স্বাদমতো নুন ও চিনি।

Moong Dal Recipe

প্রণালী

কড়াইয়ে অল্প তেল দিয়ে ছানা ভেজে নিতে হবে। বাদামি রঙের হয়ে এলে নামিয়ে নিন। মুগ ডাল শুকনো কড়াইতে নেড়েচেড়ে ভেজে নিন। তার পর ঠান্ডা করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে।

কড়াইয়ে তেলে গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিন। একটু ভেজে নিয়ে আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিন। মশলাটা একটু কষিয়ে নিয়ে সিদ্ধ ডাল ঢেলে দিন কড়াইতে। স্বাদমতো নুন ও চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে।

ডাল ফুটতে শুরু করলে দিয়ে দিতে হবে ভাজা ছানা। এর সঙ্গে কিশমিশও দিয়ে দিন। ডাল একটু ঘন হয়ে এলে ঘি এবং গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ছানার ডাল।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion