বেগুন ভাজা, ভর্তা তো অনেক হল, এবার চেখে দেখুন বেগুন ভাপা!

Posted By:

বাজারে গেলেই যে সবজিগুলো বারোমাস দেখা যায় তার মধ্যে অন্যতম বেগুন। ভাজা, ভর্তা, ঝাল, ঝোল, সব রকমভাবেই অসাধারণ খেতে লাগে এই সবজিটি। রুটি, লুচি, ভাত, যে কোনও কিছুর সঙ্গেই জমে যায় বেগুনের পদ। আজ আপনাদের জন্য রইল সুস্বাদু বেগুন ভাপার রেসিপি। গরম গরম ভাতে বেগুনের এমন পদ থাকলে আর কিছু লাগবে না!

brinjal recipe

বেগুন ভাপার উপকরণ
মাঝারি মাপের ৪-৫টা বেগুন, ২ টেবিল চামচ সাদা সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি, কয়েক টুকরো টমেটো, কাঁচা লঙ্কা কুচি, সর্ষে তেল।

বেগুন ভাপা বানানোর পদ্ধতি
বেগুনগুলো মাঝখান থেকে লম্বালম্বিভাবে অর্ধেক করে নিন। এতে নুন, চিনি, হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইতে তেল গরম করে বেগুনগুলো হালকা ভেজে তুলে নিন। সর্ষে, পোস্ত একসঙ্গে বেটে নিন।

স্টিলের টিফিন বক্সে সর্ষে-পোস্ত বাটা পুরোটা ঢেলে দিন। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল, স্বাদমতো নুন ও চিনি দিয়ে সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এবার বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে মাখিয়ে দিন। এর সঙ্গে কয়েক টুকরো টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষে তেল ছড়িয়ে ঢাকনা আটকে দিন।

একটা বড় পাত্রে জল ফুটতে দিন। ফুটন্ত জলে টিফিন বাক্স বসিয়ে দিন ভাপানোর জন্য। তবে খেয়াল রাখবেন জল যেন টিফিন বাক্সের অর্ধেকের ওপরে না ওঠে। কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে ৭-৮ মিনিট মতো ভাপিয়ে নিন। টিফিন বক্স ঠান্ডা হলে পরিবেশন করুন বেগুন ভাপা।

[ of 5 - Users]
Story first published: Friday, June 2, 2023, 22:41 [IST]
X
Desktop Bottom Promotion