Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুরগির একঘেয়ে ঝোল খেয়ে মুখ ব্যাজার? এবার রেঁধে দেখুন কাঁচা আম দিয়ে
শুরু হয়ে গেছে আমের মরশুম। তবে বাজারে এখনও পাকা আমের খুব বেশি দেখা নেই। চলছে কাঁচা আমের সিজন। বাজারে গেলেই কাঁচা আমের মিষ্টি গন্ধ ভেসে আসে নাকে। বাঙালির মেনুতে এখন প্রায় দিনই কাঁচা আমের চাটনি, টক ডাল থাকেই। এ ছাড়াও কিন্তু কাঁচা আম দিয়ে হরেক রকম পদ বানানো যায়। স্বাদবদল করতে এবার কাঁচা আম দিয়েই বানিয়ে ফেলুন মুরগির সুস্বাদু পদ। রইল আম মুরগি বানানোর রেসিপি।

উপকরণ
এক কেজি চিকেন, ১টা বড় সাইজের কাঁচা আম, এক ইঞ্চি আদা টুকরো, ১০-১২
কোয়া রসুন, ৪-৫টা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ
অনুযায়ী চিনি ও নুন, গরম মশলা গুঁড়ো।
বানানোর পদ্ধতি
মুরগির মাংস ভালো করে জলে ধুয়ে নিন। কাঁচা আমের খোসা ছাড়িয়ে লম্বা
লম্বা টুকরো করে নেবেন। মিক্সিতে আদা, রসুন, পাকা লঙ্কা আর পেঁয়াজ
একসঙ্গে দিয়ে পেস্ট করে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা
ভেজে নিন। এর মধ্যে বাটা মশলাটা দিয়ে মিনিট দুয়েক কষিয়ে নিন।
এর পর হলুদ গুঁড়ো দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে দিন। অল্প জল দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিন। মাংস কষাতে কষাতে জল বেরোবে। স্বাদমতো নুন দিয়ে দেবেন। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন মাংস। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন।
মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এর মধ্যে এক কাপ গরম জল দিয়ে আরও মিনিট তিনেকের জন্য ঢাকা দিন। এবার কড়াইয়ের ঢাকনা খুলে সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু নেড়ে নিন। ব্যস, তৈরি কাঁচা আম দিয়ে মুরগির পাতলা ঝোল! গ্যাস বন্ধ করে দু'মিনিট মতো ঢাকা দিয়ে রাখুন। তারপর পরিবেশন করুন গরম ভাত বা রুটি, পরোটার সঙ্গে। আপনি চাইলে এতে আলুও ব্যবহার করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications