Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
শেষ পাতে মিষ্টিমুখ করতে বানিয়ে ফেলুন বাদামের ক্ষীর, রইল রেসিপি
বাঙালির মিষ্টি প্রেম চিরন্তন। উৎসবে, পার্বণে জমিয়ে মিষ্টিমুখ না করলে যেন বাঙালির মন ভরে না। মেনুতে যত ভাল ভাল খাবারই থাকুক না কেন, খাওয়ার শেষে একটু মিষ্টিজাতীয় কিছু পাতে না পড়লে যেন খাওয়াটাই সম্পূর্ণ হয় না।
শেষ পাতে মিষ্টির ছোঁয়া দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু বাদাম ক্ষীর। স্বাদ এবং স্বাস্থ্যের একসঙ্গে খেয়াল রাখবে এই মিষ্টি! দেখে নিন কী ভাবে বানাবেন।

বাদাম ক্ষীরের উপকরণ
১০০ গ্রাম আমন্ড বাদাম, এক লিটার দুধ, গরম জল, ১ চা চামচ ঘি, ৭-৮টা ভাঙা কাজুবাদাম, ২ টেবিল চামচ কিশমিশ, মাওয়া বা খোয়া ক্ষীর, আধা চা চামচ কেশর, স্বাদ অনুযায়ী চিনি, সামান্য এলাচ গুঁড়ো, পেস্তা বাদাম কুচানো।
বাদাম ক্ষীর তৈরির পদ্ধতি
বাদামগুলো গরম জলে ভিজিয়ে রাখুন আধ থেকে এক ঘণ্টা। তারপর বাদামের খোসা ছাড়িয়ে জল দিয়ে ভাল করে পিষে নিন। একেবারে মিহি পেস্ট তৈরি করতে হবে। কড়াইয়ে ঘি গরম করতে দিন। এতে কাজুবাদাম এবং কিশমিশ দিয়ে নাড়াচাড়া করুন। বাদামি রং না আসা পর্যন্ত নাড়তে থাকুন। ভাজা হলে গেলে কাজু, কিশমিশ তুলে নিন একটা পাত্রে
ওই ঘিয়ের মধ্যেই দুধ ঢেলে দিন। এতে কেশর দিয়ে নাড়তে থাকুন। দুধ ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে বাদাম বাটা দিয়ে দিন। পুনরায় নাড়াচাড়া করুন বেশ কিছুক্ষণ। দুধ ঘন হয়ে এলে তাতে দিন মাওয়া বা খোয়া ক্ষীর। আরও মিনিট পাঁচেক মতো ফুটিয়ে চিনি দিয়ে দিন। নাড়াচাড়া করতে থাকুন খানিকক্ষণ। এতে এলাচ গুঁড়ো এবং ভেজে রাখা কাজু, কিশমিশ মিশিয়ে দিন। আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে ৪-৫ মিনিট পর নামিয়ে নিন। পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন বাদাম ক্ষীর।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications