Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
অন্ধ্র মটন কারি রেসিপি

যারা মটন খেতে ভালবাসে, আজকের রেসিপিটি তাদের জন্যই। দেখুন পাঁঠার মাংস খাবেন অথচ স্বাস্থ্যের কথা ভাবতেন তা তো সম্ভব নয়। আর রোজ রোজ কী পাঁঠার মাংস খাওয়া হয়। মাঝে মাঝে খেলে তেমন ক্ষতি নেই। ভাল খেলে মন তাজা থাকবে, মন তাজা থাকলে শরীর নিজে থেকেই ভাল হয়ে যাবে।
অন্ধ্রপ্রদেশে হেঁশেলের বিশেষত্ব হল এখানে প্রচুর মশলার ব্যবহার হয়। এবং বেশ ঝাল ঝাল হয়। অন্ধ্রের মটন কারি কিন্তু প্রচন্ড জনপ্রিয়। যাঁরা ঝাল খেতে ভালবাসেন অন্ধ্র মটন কারি তাদের একেবারে মনের মতো হবে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন অন্ধ্র মটন কারি।
পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ
পাঁঠার মাংস - ১/২ কেজি
পেঁয়াজ - ২ টি (কুচনো)
কাঁচা লঙ্কা - ২ টি
আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো - ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
নুন - স্বাদ অনুযায়ী
গরম মশলা পাউডার - ১ চা চামচ
জিরে - ১ চা চামচ
ছোট এলাচ - ৩-৪ টি
লবঙ্গ - ২-৩টি
দারচিনি - ১ টি
শুকনো লঙ্কা - ২-৩ টি
তেল - ৪ টেবিল চামচ
ধনে পাতা - ২ টেবিল চামচ (সাজানোর জন্য)

প্রণালী
১) প্রথমে প্রেসার কুকারে ২ চামচ তেল গরম করুন। তাতে জিরে ফোরন দিন। জিরে ফেটে উঠলে তাতে লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি দিয়ে ১ মিনিট ভেজে নিন।
২) এতে পেঁয়াজ, কাঁচালঙ্কা, দিয়ে ৪-৫ মিনিট রান্না করুন।

প্রণালী
৩) পেঁয়াজের রং বদলাতে শুরু করলে, তাতে আদা-রসুন বাটা দিয়ে দিন। এতে হলুদ গুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন।
৪) মশলাটার মধ্যে পাঁঠার মাংসের টুকরোগুলি দিয়ে দিন। ৩-৪ মিনিট ভাল করে নাড়াচাড়া করতে থাকুন।

প্রণালী
৫) এতে নুন মিশিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন।
৬) এই মশলাটার মধ্যে ১ কাপ জল দিয়ে দিন। কুকারটি ঢাকা লাগিয়ে ৪-৫ টি সিটি পরা পর্যন্ত অপেক্ষা করুন।

প্রণালী
৭)এবার আঁচ কমিয়ে দিন।
৮) মাংস সিদ্ধ হয়ে গেলে, মাংস একটি কড়াতে স্থানান্তরিত করুন। হাল্কা আঁচে রান্না করবেন।

প্রণালী
৯) ৩-৪ মিনিট রান্না করুন। এতে গরম মশলা দিয়ে দিন।
১০) একটা অন্য পাত্রে বাকি তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিন।
১১) এই ফোড়নটা মাংসে উপর থেকে ঢেলে দিন।
১২) ধনেপাতা কুচনো ছড়িয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications