Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
অমৃতসরী স্টাফড আলু কুলচা রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

আজ আমরা আপনাদের জন্য বেছে নিয়েছি আমৃতসরী আলু স্টাফড কুলচা।
আসুন দেখে নেওয়া যাক কী কী লাগবে এই কুলচা বানাতে।
পরিবেশন: ৩-৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
- ময়দা - ২ কাপ
- দই - ২-৩ টেবিল চামচ
- বেকিং সোডা - ১/২ চা চামচ
- তেল- ২ টেবিলচামচ
- নুন - স্বাদমতো
পুরের জন্য
- আলু - ৪-৫ টি (সিদ্ধ করা)
- কাঁচা লঙ্কা - ৩-৪ টি (কুচনো)
- আদা - ১ ইঞ্চি টুকরো
- আমচুর - ১ চা চামচ
- লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
- গরম মশলা - ১ চা চামচ
- ধনেপাতা কুচনো - ১ টেবিল চামচ
- নুন- স্বাদমতো
প্রণালী
- কুলচা বানানোর উপকরণগুলি দিয়ে ভাল করে ঠেসে ঠেসে ময়দা মাখুন।
- ময়দা মাখা হয়ে গেলে একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন ময়দাটা। এইভাবে প্রায় ৩-৪ ঘন্টা রাখুন।
- এর মাঝে একটি পাত্র নিন তাতে খোসা ছাড়ানো সিদ্ধ আলু ভাল করে চটকে মাখুন। পুরের বাকি উপকরণগুলিও ভাল করে মিশিয়ে নিয়ে পুর তৈরি করুন।
- এবার সমান ভাগের পাঁচটা লেচি তৈরি করুন মাখা ময়দা থেকে।
- রুটির ভিতরে আলুর পুর ভরে ভাল করে মুড়ে মুখ বন্ধ করে নিন। এবার ভাল করে আর একবার হাল্কা হাতে বেলে নিন। যেন পুর বেরিয়ে না আসে।
- গনগনে আঁচে তাওয়া গরম করুন। তাওয়া গরম হয়ে গেলে একটি একটি করে কুলচা দিন। যতক্ষণ না হাল্কা খয়েরি রং ধরছে সেঁকতে থাকুন। একদিক হয়ে গেলে কুলচার দিকটা পাল্টে আবার ভাল করে সেঁকে নিন।
- একইভাবে বাকি কুলচাগুলিও বানিয়ে নিন।
গুরুত্বপূর্ণ বিষয়
- দইটা বুঝে নিন যাতে অতিরিক্ত দইয়ে ময়দাটা বেশি নরম না হয়ে যায়।
- দইয়ের ফলে ময়দা মাখাটা নরম ও তুলতুলে হবে।
- আপনি চাইলে তাওয়ার পরিবর্তে রুটি সেঁকার জালিও নিতে পারেন। সেক্ষেত্রে আঁচ মাঝারি রাখবেন নয়তো জ্বলে যাবে। তবে আমাদের মতে কুলচার জন্য তাওয়া ব্যবহার করাটাই উপযুক্ত।
- যে কোনও ধরণের চাটনি বা আচার দিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Amritsari Stuffed Aloo Kulcha Recipe
Story first published: Wednesday, July 23, 2014, 11:54 [IST]
Other articles published on Jul 23, 2014



Click it and Unblock the Notifications