Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
একই রকমের ডাল খেয়ে বিরক্তি? স্বাদ বদল করতে বানাতে পারেন অমৃতসরি ডাল!
Amritsari Sookhi Dal Recipe: মাছের কালিয়া, পাতুরি, কষা মাংস, চিংড়ির মালাইকারি, থালার চারপাশে যতই পঞ্চব্যাঞ্জন সাজানো থাক না কেন, প্রথম পাতে সাদা ভাতের সঙ্গে ডাল না হলে ঠিক যেন জমে না। মুচমুচে আলু ভাজা আর তার সঙ্গে সোনা মুগের ডাল, তাই দিয়েই অর্ধেক পাত সাফ হয়ে যেতে পারে।
স্বাদের পাশাপাশি ডাল যত্ন নেয় স্বাস্থ্যেরও। আমিষ কিংবা নিরামিষ, সব রকম ভাবেই রান্না করা যায় ডাল। সাধারণত আমরা মাছের মাথা, পালং শাক, আম, কড়াইশুঁটি, নারকেল দিয়েই ডাল রান্না করে থাকি। তবে একটু ভিন্ন স্বাদের ডাল খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন পাঞ্জাবি পদ অমৃতসরি সুখী ডাল। রইল রেসিপির হদিশ।

উপকরণ
দুই কাপ ভেজানো মুগ ডাল, ২ টেবিল চামচ ঘি, ২টো মাঝারি মাপের পেঁয়াজ কুচানো, ২টো টমেটো কুচি, পরিমাণমতো জল, স্বাদ অনুযায়ী লবণ, ২ চা চামচ গোটা জিরা, আদা কুচি, এক চিমটি হিং, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, একমুঠো ধনে পাতা কুচি।
রান্নার পদ্ধতি
মুগ ডাল ভালো ভাবে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। তারপর মুগ ডাল সেদ্ধ করতে হবে। প্রেশার কুকারে পরিমাণমতো জল দিয়ে মাঝারি আঁচে বসান। জলে সামান্য হলুদ গুঁড়ো, লবণ, অর্ধেক আদা কুচি এবং ভিজিয়ে রাখা ডাল দিয়ে মিশিয়ে দিন ভালো ভাবে। কুকারে দু'টো সিটি দিয়ে নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন।
গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে এক দুই চামচ ঘি দিন। ঘি গরম হলে গোটা জিরা এবং হিং ফোড়ন দিন। ফোড়ন একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ লালচে হলে টমেটো কুচি, অর্ধেক আদা কুচি দিয়ে ভাজতে থাকুন। অল্প নুন দিয়ে দেবেন এতে, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে।
টমেটো গলে এলে লঙ্কা গুঁড়ো দিতে হবে। মশলা ভালো ভাবে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিয়েও মশলা কষাতে পারেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ করা ডাল পুরোটা ঢেলে দিন। খানিকক্ষণ নেড়েচেড়ে রান্না করে ঢাকনা চাপা দিয়ে দেবেন। আরও কয়েক মিনিট রান্নার পর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল অমৃতসরি সুখী ডাল! রুটি অথবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications