Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুরগির পাতলা ঝোলে রুচি নেই? চেখে দেখুন আফগানি মুর্গ
বাঙালি যে মাছের ভক্ত, এ কথা ঠিক। তবে এমন অনেক বাঙালিও আছেন যাঁরা মাছের পরিবর্তে মাংস খেতে বেশি পছন্দ করেন। বিশেষ করে মুরগির মাংস তো আট থেকে আশি সকলেরই খুব পছন্দের। তবে সবসময় আলু দিয়ে পাতলা ঝোল বা কষা কারই বা ভালো লাগে। তা হলে কী রাঁধবেন? কম সময়ে চটজলদি রেঁধে ফেলতে পারেন আফগানি মুর্গ। দেখে নিন রেসিপি।
আফগানি মুর্গের উপকরণ
এক কেজি মুরগির মাংস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা, টক দই, ফ্রেশ ক্রিম, কাসৌরি মেথি, মাখন, স্বাদ অনুযায়ী নুন, রান্নার জন্য সাদা তেল।

আফগানি মুর্গ রান্নার পদ্ধতি
মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। চিকেনের সঙ্গে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা মাখিয়ে নিন। এর সঙ্গে টক দই এবং ফ্রেশ ক্রিম মাখিয়ে আধঘণ্টা থেকে ৪৫ মিনিট ম্যারিনেটের জন্য রাখুন।
কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো আলাদা করে তুলে কড়াইতে দিন। মশলা ও দইয়ের মিশ্রণ এখন দেওয়া যাবে না। মাংসগুলো একটু ভাজা হলে উপর থেকে ওই মশলার মিশ্রণটা অল্প অল্প করে দিতে থাকুন। এই সময়ে সামান্য নুনও দিয়ে দিন। কষাতে থাকুন ভালো করে।
মাংস কষতে কষতে তেল ছেড়ে আসবে। অল্প কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন। এতে মাংস ভাল ভাবে সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে উপর থেকে একটু মাখন ও কাসৌরি মেথি ছড়িয়ে দিন। নান, রুটি কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন আফগানি মুর্গ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications