মুরগির মাংস রান্নায় আনুন টুইস্ট! রেঁধে ফেলুন আমসত্ত্ব চিকেন

Posted By:

মুরগির মাংস যে ভাবেই রান্না করা হোক, তার স্বাদ হয় দুর্দান্ত। কষিয়ে, ভেজে, সিদ্ধ করে স্যুপ বানিয়ে - সব রকম ভাবেই খেতে ভালো লাগে। যেমন খুশি এক্সপেরিমেন্টও করা যায় চিকেন দিয়ে। এ বার রেঁধে ফেলুন আমসত্ত্ব দিয়ে। এই চিকেনের স্বাদে টক, ঝাল, মিষ্টি সবই থাকবে। নতুন ধরনের এই পদে মুখের স্বাদও বদলাবে, আর পেটও ভরবে। রইল আমসত্ত্ব চিকেন রেসিপি।

উপকরণ

এক কেজি মুরগির মাংস, আমসত্ত্ব, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টক দই, কাঁচা লঙ্কা কয়েকটা, তেজপাতা, গোটা গরম মশলা, টমেটো সস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, রান্নার জন্য সরষের তেল।

Chicken Recipe

রান্নার পদ্ধতি

মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। আমসত্ত্ব টুকরো করে রাখবেন। কড়াইতে সরষের তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিন। সুগন্ধ ছাড়লে চিকেন দিয়ে মিনিট পাঁচেক ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন। এই বাটা মশলা কড়াইতে চিকেনের মধ্যে দিয়ে দিন। এর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে সামান্য জল দিয়ে কষান।

রেস্তরাঁ স্টাইল নবরত্ন চিকেন রেঁধে ফেলুন বাড়িতেই! রইল রেসিপি

মাংস থেকে তেল ছাড়লে ফেটানো টক দই দিয়ে আবারও তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন। এই সময় টমেটো সসও দিয়ে দিতে হবে। এর পর আমসত্ত্ব কুচি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। পরিমাণমতো জল দিয়ে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিন। ১০ মিনিট মত মিডিয়াম আঁচে রান্না করবেন।

এ বার ঢাকনা খুলে সামান্য গরম মশলা গুঁড়ো আর আমসত্ত্বের টুকরো দিয়ে আবারও একবার নেড়েচেড়ে নেবেন। কয়েক সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিন। ব্যস, রেডি হয়ে গেল আমসত্ত্ব চিকেন! ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 2, 2024, 20:12 [IST]
X
Desktop Bottom Promotion