Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
এই গরমে লাঞ্চের মেনুতে থাকুক আম-চিংড়ি ভাপা, রইল সহজ রেসিপি
মালাইকারি হোক কিংবা বাটি চচ্চড়ি, চিংড়ির যে কোনও পদ পাতে পড়লেই জিভে জল ভোজন রসিক বাঙালীর। চিংড়ি ভাপাও হামেশাই তৈরি হয় বাঙালির হেঁশেলে। তবে কাঁচা আম দিয়ে চিংড়ির ভাপা খেয়েছেন কখনও? গরমের দিনে সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগবে এই পদ। জেনে নিন আম-চিংড়ির ভাপা বানানোর সহজ রেসিপি।

আম-চিংড়ি ভাপার উপকরণ
১০-১২টা বাগদা চিংড়ি, সর্ষে বাটা ও পোস্ত বাটা পরিমাণমতো, ১টা কাঁচা
আম, ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, সর্ষে তেল পরিমাণমতো, কয়েকটা চেরা
কাঁচা লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ।
আরও পড়ুন: এঁচোড় চিংড়ি রাঁধুন এই ভাবে, চেটেপুটে খাবে বাড়ির সকলে!
আম-চিংড়ি ভাপা বানানোর পদ্ধতি
চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। কাঁচা আম অর্ধেকটা ঝিরি
ঝিরি করে কেটে নিন। বাকি অর্ধেকটা বেটে নিন। একটি পাত্রে চিংড়ি মাছ
নিয়ে, তার মধ্যে নুন, হলুদ, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা আম বাটা,
কাঁচা আম কুচানো, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে
নিন।
এবার একটি স্টিলের টিফিন বক্সে চিংড়ির এই মিশ্রণটি ঢেলে তার ওপরে চেরা কাঁচা লঙ্কা ও সর্ষে তেল ছড়িয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিন। একটি বড় পাত্রে জল দিয়ে গ্যাসে বসান। টিফিন বাক্সটি এই জলের মধ্যে বসিয়ে মিনিট পনেরো মতো ভাপিয়ে নিন। ব্যস, তৈরি আম-চিংড়ির ভাপা! গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications