Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মন ভাল করা হরেকরকম মাছের রেসিপি

এমনই কয়েকটা মাছের প্রণালী দেওয়া হল মাছভক্তদের জন্য। দেখে নিন, পছন্দ হলে চেখে নিন।

ফিশ দোপেঁয়াজা
ফিশ দোপেঁয়াজা। দোপেঁয়াজা আদতে একেবারেই বাঙালি হেঁসেলের আবিস্কার নয়। কিন্তু বাঙালিরা অবশ্য তা আপন করে নিয়েছে স্বমহিমায়। সাধারণত রুই বা কাতলা মাছ দিয়েই তৈরি হয় এই ফিশ দোপেয়াজা। কিন্তু চাইলে আপনি আপনার পছন্দের সামুদ্রিক কোনও মাছ দিয়েও এই প্রণালীটি বানিয়ে দেখতে পারেন। দুধরণের পেঁয়াজ ব্যবহার করে এই রান্না হয় বলে এর নাম দোপেঁয়াজা।

ফিশ বাটার ফ্রাই
আহা যদি একটু ফিশ বাটার ফ্রাই পাওয়া যেত। একথা মাঝে মধ্যে মনে হয় না এমন বাঙালি কমই। আর তাই বাড়িতে বানান অতিপ্রিয় মাছের রেসিপিটি। সুস্বাদু লোভনীয় তো বটেই বাড়িতে বানালে স্বাস্থ্যের বিষয়টা নিয়েও আর কম্প্রোমাইজ করতে হয় না।

মুচমুচে ফিশ কাবাব
মাছ হল পুষ্টির ভাণ্ডার। মাছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন রয়েছে। ফলে তা শরীরের জন্যও বাল। আর বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার ভয় নেই। সহজে বানিয়ে ফেলতেও পারবেন মুচমুচে ফিশ কাবাব, অথচ স্বাদে আহা...।

মশলা গ্রিলড ফিশ
মশলা গ্রিলড ফিশ, নামটা শুনলেই মনে হয় খুবই গুরুপাক খাবার বুঝি। কিন্তু আসলে ভারতীয় মশলা যা রোজকারের খাবারেও আমরা ব্যবহার করে থাকি তাই দিয়েই তৈরি হয় এই মশলা গ্রিল। এই গ্রিলড মাছটি স্বাদে অতুলনীয় হলেও একেবারেই মশলা ঠাসা নয় , যা খেয়ে আপনার শরীর খারাপ করবে।

স্টাফড এগ উইথ ফিস অ্যান্ড মেয়োনিজ
বাচ্চাদের খাওয়ানো সত্যিটা একটা বড় দায়িত্ব। খাওয়ার বিষয়ে ছোটদের একটা নাক কুচকোনো ব্যাপার তো থাকেই। মাছ নামেই তো ছোটদের খিদে দূর সীমানায় পালিয়ে যায়। তাই ছোটদের অপ্রিয় মাছ খাওয়ান ডিমে লুকিয়ে। স্টাফড এগ উইথ ফিস অ্যান্ড মেয়োনিজ-এর ফলে ডিম যেমন পেটে যাচ্ছে মাছটাও পেটে যাচ্ছে। অথচ আপনার খুদে শয়তানটি তা বুঝতেও পারবে না।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications