Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) প্রথম ডেটে পুরুষদের মধ্যে কী কী দেখেন মহিলারা ?
কোনও পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করলে মহিলারা কিন্তু আক্ষরিক অর্থেই সে পুরুষের আপাদমস্তক স্ক্যান করে ফেলেন। কিন্তু প্রথম ডেটে মহিলারা যে ঠিক কী কী লক্ষ্য করেন তা সাধারণত বুঝে উঠতে পারেন না পুরুষরা। [(ছবি) চুমুতেই বুঝুন সম্পর্কের খুঁটিনাটি!]
কিছু পুরুষের ধারণা ডিনার টেবিলে তাদের কথায় বুদ্বিমত্তার ঝলকই একজন মহিলাকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট। এই ধরণের পুরুষেরা আলোচনা দীর্ঘসময় ধরে চালিয়ে যেতে পারেন।
আবার অনেকে ভাবেন জিমে গিয়ে পেশী ফোলালেই, মেদহীন শরীর তৈরি করতে পারলেই মেয়েরা তাদের পিছনে পাগল হয়ে যাবে। [(ছবি) ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে এই বিষয়গুলি]
কিন্তু শুধু এই গুনগুলি থাকাটাই কিন্তু যথেষ্ট নয়। মহিলারা তীক্ষ্ণ পর্যবেক্ষক হন। মহিলারা খুঁতখুঁতেও হন বেশি। তাই অনেক কিছুই তাঁদের স্ক্যানিং মেশিনে তলায় আসে।
তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক প্রথন ডেটে মহিলারা পুরুষদের মধ্যে কী লক্ষ্য করেন। [(ছবি) বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়েকে এই উপদেশগুলি দয়া করে দেবেন না!]

কাঁধ
চওড়া কাঁধে নিরাপত্তা খুঁজে পান মহিলারা, সঙ্গে উষ্ণতাও। তাই চওড়া কাঁধ মহিলাদের আকৃষ্ট করে। তাই প্রথম ডেটে গিয়ে পুরুষদের কাঁধের আকার-গঠন লক্ষ্য করেন মহিলারা।

আত্মবিশ্বাস
মহিলাদের মতো পুরুষরাও নিজেদের কীভাবে উপস্থাপন করেন তা এক্ষেত্রে গুরুত্বপূর্ন বিষয় বটেই। তাঁর উপস্থিতিতে একজন পুরুষের আচরণ কেমন হবে তা মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত আত্মবিশ্বাসের সঙ্গে এবং শান্তভাবে মহিলাদের সামনে নিজেকে তুলে ধরতে পারবেন তত বেশি পয়েন্ট পাবেন পুরুষেরা।

হাসি
আপনি কেমন ভাবে হাসছেন, তাও কিন্তু খেয়াল করেন মহিলারা। কোনও পুরুষ যদি সব কথাতেই গম্ভীর মুখ নিয়ে থাকে, বা সবকিছুতেই অতিরিক্ত হাসতে থাকে তা মোটেই মহিলাদের ক্ষেত্রে খুব একটা পছন্দের হয় না। তাই নিজেকে বন্ধুত্বসুলভ দেখানোর জন্য অতিরিক্ত হাসাও পুরুষদের বিপক্ষে যেতে পারে মাথায় রাখবেন।

পোশাক
প্রথম ডেটে পুরুষেরা যেমন মহিলাদের পোশাক খেয়াল করেন, তেমনই মহিলারাও পুরুষদের ড্রেসিং সেন্স ভাল করে পরীক্ষা করেন। পুরুষরা কী ধরনের পোশাক পরছেন তা দিয়ে ওই ব্যক্তির পছন্দ, তার জীবনযাপন, এবং সামাজিক মর্যাদার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাই ফর্মাল হোক বা ক্যাজুয়াল প্রথম ডেটে পুরুষদের নিজের পোশাকে অবশ্যই নজর দেওয়া উচিত।

সৌজন্য
পুরুষদের মধ্যে কতটা সৌজন্য বোধ আছে, কতটা শৌর্য রয়েছে তা মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেস্তোরাঁয় গিয়ে মহিলাদের জন্য চেয়ার এগিয়ে দেওয়া। মেনু পছন্দে মহিলাদের প্রাধান্য দেওয়া ইত্যাদি ইত্যাদি।

গন্ধ
একজন মহিলাকে ডেট করার স্বপ্ন দেখলে মাথায় রাখবেন আপনার গা দিয়ে যেন দুর্গন্ধ না ছাড়ে। বরং পুরুশ শরীরে শক্তিশালী, পুরুষোচিত পারফিউমের সুগন্ধ মহিলাদের আকৃষ্ট করে।

শরীরের গঠন
না, আপনাকে বডিবিল্ডার হতে হবে না। তবে মেদহীন শরীর মেয়েদের পছন্দ । অর্থাৎ আপনি কতটা ফিট অ্যান্ড ফাইন সেটা সবচেয়ে গুরুত্ব দিয়ে লক্ষ্য করে মহিলারা। পুরুষদের থলথলে নাদা ভুড়ি প্রথম মেয়েদের ক্ষেত্রে বড় টার্ন অফ হতে পারে।

কন্ঠস্বর
পুরুষকন্ঠ মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষদের জলদগম্ভীর কন্ঠস্বর মহিলাদের আকৃষ্ট করে।

জীবনদর্শন
পুরুষদের মধ্যে এই বৈশিষ্ট অধিকাংশ বিচক্ষণ মহিলাই লক্ষ্য করেন। বা বলা ভাল করা উচিত। জীবনকে কীভাবে দেখছেন ওই ব্যক্তি, মহিলাদের সম্মান করেন কি না, জীবনে অর্থের কী মূল্য, জীবনের লক্ষ্য কী, প্রাধান্য কী তা অবশ্যই জীবনের পুরুষ সঙ্গীকে বেছে নেওয়ার ক্ষেত্রে মহিলাদের মাপকাঠি হওয়া উচিত।

প্রশংসা
মহিলারা প্রশংসা শুনতে ভালবাসেন। তবে পুরুষদের ধারনা মহিলারা শুধু নিজের রূপের প্রশংসা শুনতে ভালবাসে। কিন্তু আসলে অধিকাংশ মহিলাই সৎ প্রশংসা শুনতে ভালবাসে, কোনও পুরুষের মুখে তার রূপের প্রশংসার চেয়ে তারা গুনের প্রশংসা, প্রতিভার প্রশংসা শুনতে মেয়েরা বেশি পছন্দ করেন। শুধু মহিলাকে ইমপ্রেস করতে হবে বলে যে প্রশংসা করা হয় তা পুরুষদের বিপক্ষেই যায়।



Click it and Unblock the Notifications