Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্বপ্নে মাছ দেখা কীসের ইঙ্গিত দেয়? জেনে নিন এই ধরনের স্বপ্ন দেখা শুভ না অশুভ!
স্বপ্ন আমরা সবাই দেখি। কিছু স্বপ্ন শুভ সংবাদের ইঙ্গিত দেয়, আবার কিছু স্বপ্ন অশুভ। কিছু স্বপ্ন ঘুম থেকে উঠেও মনে থেকে যায়, আবার কিছু স্বপ্ন আমরা স্পষ্ট ভাবে মনে রাখতে পারি না। স্বপ্ন শাস্ত্র অনুসারে, প্রতিটি স্বপ্নই আমাদের ভবিষ্যতের কোনও ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে। আমরা পশু, পাখি, গাছপালা, আত্মীয়স্বজন বা কোনও ঘটনার স্বপ্ন দেখে থাকি। এই সমস্ত স্বপ্নই নির্দিষ্ট অর্থ বহন করে। এমনই গুরুত্ব বহন করে মাছের স্বপ্ন। স্বপ্নে মাছ দেখাও কোনও না কোনও ঘটনার ইঙ্গিত দিয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক, স্বপ্নে মাছ দেখা কীসের ইঙ্গিত দেয়।

স্বপ্নে মাছ দেখার অর্থ
১) স্বপ্নে মাছ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীর বিশ্বাস অনুযায়ী, মাছ ধন-সম্পদের দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত।
২) যদি স্বপ্নে প্রায়ই মাছ দেখেন, তাহলে এর অর্থ হল আপনার বাড়িতে কোনও শুভ কাজ হতে চলেছে।
৩) স্বপ্নে কোনও ব্যক্তিকে মাছের সঙ্গে জলে সাঁতার কাটতে দেখা গেলে তা খুব শুভ। এই জাতীয় স্বপ্নগুলি ইঙ্গিত দেয় যে, শীঘ্রই ধন লাভ হবে এবং ভাগ্য খুলবে।
৪) আপনি যদি স্বপ্নে নদী বা পুকুরে মাছ ধরেন এবং জালে অনেক প্রজাতির মাছ আসে, এটি ভবিষ্যতে আর্থিক লাভের ইঙ্গিত দেয়।
৫) স্বপ্নে রঙিন মাছ দেখাও খুব শুভ। এটি ইঙ্গিত দেয় যে, আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং সমাজে আপনার মান-সম্মান বাড়বে।
আরও পড়ুন : আপনি কি প্রায়ই বিড়ালের স্বপ্ন দেখেন? জেনে নিন এই ধরনের স্বপ্ন কীসের ইঙ্গিত দেয়!
৭) মাছকে খাবার খাওয়ানোর স্বপ্ন দেখার অর্থ হল, সেই ব্যক্তির ধর্ম-কর্মে আগ্রহ রয়েছে। পূজার্চনায় ব্যস্ত থাকেন এমন ব্যক্তিরা।
৮) যদি স্বপ্নে বড় মাছ দেখেন, তার অর্থ হল আগামী সময়ে আপনি কোনও সুখবর পেতে চলেছেন। আর্থিক উন্নতিও হবে।
৯) স্বপ্নে হঠাৎ মাছ দেখা গেলে বুঝবেন আপনার উপর ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ রয়েছে।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications