আপনি কি প্রায়ই বিড়ালের স্বপ্ন দেখেন? জেনে নিন এই ধরনের স্বপ্ন কীসের ইঙ্গিত দেয়!

ঘুমের মধ্যে আমরা নানারকম স্বপ্ন দেখি ঠিকই, কিন্তু ঘুম থেকে ওঠার পরে সাধারণত সেগুলি নিয়ে খুব একটা ভাবি না। তবে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী, ঘুমের মধ্যে আমরা যে স্বপ্ন দেখি, তা আমাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এই স্বপ্নের মাধ্যমেই আমরা শুভ-অশুভ ঘটনা সম্পর্কে ইঙ্গিত পেতে পারি। বিশ্বাস করা হয়, স্বপ্নে যা দেখা যায় তা আমাদের বাস্তব জীবনে হতে চলা ঘটনার দিকে নির্দেশ করে।

Seeing Cat in Dreams is Good or Bad

অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখে থাকি যা মনে ভয় সৃষ্টি করে, এমনকি ভয়ানক স্বপ্ন দেখে ঘুমও ভেঙে যায়। আবার কিছু কিছু স্বপ্ন দেখলে আমাদের সুখের অনুভূতি হয়। ঠিক তেমনই, বিড়ালের স্বপ্ন দেখা কীসের ইঙ্গিত দেয় জানেন? চলুন জেনে নেওয়া যাক, স্বপ্নে বিড়াল দেখা শুভ নাকি অশুভ -

বিড়াল এবং তার বাচ্চা

বিড়াল এবং তার বাচ্চা

যদি স্বপ্নে বিড়ালকে তার বাচ্চার সঙ্গে দেখেন, তাহলে এটি অত্যন্ত শুভ সঙ্কেত। খুব শীঘ্রই আপনার কোনও বিশেষ বন্ধু বা আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর, শীঘ্রই কোনও ভাল খবরও পেতে পারেন।

কালো বিড়াল দেখা

কালো বিড়াল দেখা

স্বপ্ন শাস্ত্র অনুসারে, স্বপ্নে কালো বিড়াল দেখা গেলে তা শুভতার প্রতীক। এই ধরনের স্বপ্ন, ভবিষ্যতে আপনার ধন-সম্পদ লাভের দিকে ইঙ্গিত করে।

বিড়ালকে খেতে দেখা

বিড়ালকে খেতে দেখা

যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন, তাহলে তার মানে আপনার কোনও পুরানো হারানো জিনিস আপনি ফিরে পেতে পারেন।

বন্য বিড়াল দেখা

বন্য বিড়াল দেখা

স্বপ্নে বন্য বিড়াল দেখা ইতিবাচকতার ইঙ্গিত দেয়। এর মানে হল, শীঘ্রই আপনি আপনার কোনও লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন। কেরিয়ারে ভাল ফল পেতে পারেন।

পোষা বিড়াল

পোষা বিড়াল

যদি স্বপ্নে নিজেকে বিড়াল পুষতে দেখেন, তবে এর অর্থ হল অদূর ভবিষ্যতে আপনার কোনও বড় সমস্যার সমাধান পেতে পারেন। কেউ যদি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তবে তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

বিড়ালদের লড়াই করতে দেখা

বিড়ালদের লড়াই করতে দেখা

স্বপ্নে বিড়ালদের মারামারি করতে দেখা একেবারেই ভাল ইঙ্গিত নয়। এক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কারুর সঙ্গে আপনার ঝগড়া বা বিতর্ক হতে পারে।

বিড়াল এবং কুকুরের মারামারি

বিড়াল এবং কুকুরের মারামারি

স্বপ্নে কুকুর ও বিড়াল মারামারি দেখাও শুভ নয়। কারুর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। এছাড়াও, এটি আপনার শত্রু পক্ষ সক্রিয় হওয়ার লক্ষণ।


Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷

X
Desktop Bottom Promotion