(ছবি) এই উপায়ে ভালোবাসার সম্পর্ককে করে তুলুন আরও সুমধুর

By Oneindia Staff Writer

সম্পর্ককে সুদৃঢ় করে তুলতে গেলে মাঝে-মাঝেই কিছু অন্যরকম করে দেখাতে হবে আপনাকে। ব্যক্তিগত জীবনে ছুটতে ছুটতে সম্পর্ককে গুরুত্ব দিতে অনেক সময়েই ভুলে যাই আমরা। [যৌনসম্পর্ক স্বাভাবিক রাখতে এই খাবারগুলিকে এড়িয়ে চলুন]

তবে স্বামী-স্ত্রীর সম্পর্কের উষ্ণতাকে বজায় রাখতে গেলে পরস্পরকে ভালো করে বোঝার পাশাপাশি খানিকটা সময় দেওয়াও প্রয়োজন। সম্পর্ক নিয়ে সৎ হতে হবে আপনাকে, পাশাপাশি একে অপরের পাশে সারাক্ষণ থাকতে হবে, সব কথা খুলে বলতে হবে একে অন্যকে। [ভালোবাসা অটুট রাখতে এই গুজবে একদম কান দেবেন না]

কিছুদিন গড়িয়ে গেলে অনেক সম্পর্কই একঘেয়ে হয়ে যায়। তাই সেটাকে জীবন্ত করে তুলতে গেলে দুজনেরই পদক্ষেপ নিতে হবে। মনে রাখবেন মানসিকভাবে সুস্থ থাকলে তবেই শারীরিকভাবেও সুস্থ থাকা সম্ভব। [যৌনজীবনকে সচল রাখতে এড়িয়ে চলুন এই ১০টি জিনিস]

নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, একঘেয়ে জীবনে কোন কোন উপায়ে ফিরিয়ে আনতে পারবেন ভালোবাসার নানা মুহূর্ত। [দেখে নিন কোন খাবারগুলি বিবাহিত জীবনে ভালোবাসা বাড়ানোর অনুঘটক]

আলাদা সময়ে ঘুরতে যান

আলাদা সময়ে ঘুরতে যান

হয়ত আপনি ঠিক করে রেখেছেন একটি নির্দিষ্ট সময়ে দেখা করতে যাবেন বলে। সেটাকে বদলে কখনও কখনও অন্য সময়েও চলে যেতে পারেন। এতে সারপ্রাইজ দেওয়াও হবে, আবার স্বাদবদলও হবে।

ফোনকে দূরে সরিয়ে রাখুন

ফোনকে দূরে সরিয়ে রাখুন

যখনও ভালোবাসার মানুষকে সঙ্গ দেবেন তখন যতক্ষণ পারবেন নিজের মোবাইলকে সাইলেন্ট মোডে রাখতে ভুলবেন না। ঘনঘন ফোন বেজে ওঠা সুন্দর সময়কে বিষিয়ে তুলতে পারে।

সঠিক ও তৎক্ষণাৎ প্ল্যান

সঠিক ও তৎক্ষণাৎ প্ল্যান

বহুদিন আগে ঠিক করে রাখা প্ল্য়ান ঠিক সময়ে এসে কাজ নাও করতে পারে। তাই সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিন যা আপনার পার্টনারকে খুশি করবে।

সারপ্রাইজ দিন

সারপ্রাইজ দিন

নির্দিষ্ট কোনও অনুষ্ঠান বা পার্বনের দিকে তাঁকিয়ে সময় নষ্ট না করে সম্পর্ককে সুদৃঢ় করতে যখন-তখন সারপ্রাইজ দিতে পারেন নিজের সঙ্গীকে।

লক্ষ্যহীন ঘুরে বেড়ানো

লক্ষ্যহীন ঘুরে বেড়ানো

গাড়িতে হোক বা বাইকে কোনও নির্দিষ্ট গন্তব্য ঠিক না করেই বেরিয়ে পড়ুন সঙ্গীকে নিয়ে। আপনার এই ঘুরে বেড়ানো গন্তব্যহীন হলেও সম্পর্ককে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে।

রান্না করা

রান্না করা

সঙ্গীর জন্য রান্না করতে গেলে আপনাকে যে পাকা রাঁধুনি হতে হবে তার কোনও মানে নেই। মনে রাখবেন, একটা সামান্য ওমলেটও মন জয় করে নিতে পারে আপনার সঙ্গীর।

Story first published: Thursday, October 1, 2015, 17:24 [IST]
X
Desktop Bottom Promotion