Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Home remedies: শীতে কেন নারকেল তেল জমে যায়? দ্রুত সমস্যা মেটাবে এই স্মার্ট টিপসগুলি!
Home remedies: শীতে ত্বক এবং চুলের যত্নে নারকেল তেলের বিকল্প নেই। ঠাণ্ডার মরশুমে (winter) ত্বকের মতো চুলও রুক্ষ হয়ে পড়ে। দু'দিন অন্তর শ্যাম্পু করলেও, ঝলমলে ভাব উধাও হতে সময় নেয় না। তবে চুলের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে নারকেল তেলের মধ্যে।
শীতকাল শুধু নয়, সারা বছর কেশচর্চায় নারকেল তেলের (Coconut oil in hair care) জুড়ি মেলা ভার। এদিকে শীতকালে এই তেল ব্যবহারে একটি বড় সমস্যা রয়েছে, আর তা হল তাপমাত্রা কমে গেলেই এটি জমাট বেঁধে শক্ত হয়ে যায়।

মূলত, নারকেল তেলে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি বলে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসেই জমে যায়। শীতের মরশুমে নারকেল তেল (Coconut oil) জমে যাওয়ার কারণে, বোতল থেকে বের করা কঠিন হয়ে পড়ে। তবে এখন এই সমস্যা মোকাবেলার জন্য কিছু সহজ এবং কার্যকর ঘরোয়া সমাধান রয়েছে। এই ঘরোয়া উপায়ের সাহায্যে আপনি শীতকালেও কোনও সমস্যা ছাড়াই নারকেল তেল ব্যবহার করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
- নারকেল তেল ঠাণ্ডা জায়গায় রাখার পরিবর্তে, আপনি এটিকে ছাদে বা রোদ বেশিক্ষণ থাকে, এমন জায়গায় অথবা রান্নাঘরের গ্যাসের কাছে রাখতে পারেন। এতে করে বোতলের ভেতরে এটি জমে যাবে না এবং তাপ পেতে থাকলে তরল থাকবে।
Winter health tips: শীতে বাড়ে একাধিক স্বাস্থ্য ঝুঁকি! প্রতিরোধ করতে জানুন ঘরোয়া উপায়
- যদি নারকেল তেল বারবার ব্যবহার করতে হয়, তাহলে নারকেল তেল অন্য যেকোনও তেলের সাথে মিশিয়ে দিলে ভালো হবে। এতে করে নারকেল তেল জমাট বাঁধবে না। উদাহরণস্বরূপ, যদি আপনি এটি আপনার চুলে লাগান, তবে এর সাথে সর্ষের তেল বা আরগান তেল মিশিয়ে নিন। এই প্রতিকারে নারকেল তেল কখনই শক্ত হবে না।
- গরম জলের পাত্রে নারকেল তেলের বোতল কিছুক্ষণ ঢুবিয়ে রাখুন। ৫ থেকে ৬ মিনিটের মধ্যে তেলটি গলে যাবে এবং আপনি এটি ত্বক বা চুলের জন্য ব্যবহার করতে পারবেন। যদি আপনি গরম জলে স্নান করেন এবং স্নানের পরে আপনার ত্বকে নারকেল তেল লাগাতে চান, তাহলে স্নানের আগে এটি এক বালতি গরম জলে রাখুন এবং তারপর ব্যবহার করুন।
- যদি তেল খুব শক্ত হয়ে যায়, তাহলে যেকোনও তেল একটু গরম করে সাবধানে নারকেল তেলের বোতলে ঢেলে দিন। এই প্রতিকারে তেল দ্রুত গলে যাবে এবং ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।
Winter tips: শীতে ভেজা কাপড়-জামা এভাবে শুকিয়ে নিন, তাও আবার বিনা পরিশ্রমেই!
- এছাড়াও আপনার হেয়ার ড্রায়ার দিয়েও নারকেল তেল গলানো সম্ভব। এজন্য বোতলের মধ্যে হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়া দিতে হবে বেশ কিছুক্ষণ। এতে তেল দ্রুত গলে যাবে।
- এই ঘরোয়া উপায় অবলম্বন করে, আপনি শীতকালেও সহজেই নারকেল তেলের জমাট বেঁধে যাওয়ার সমস্যা সমাধান করতে পারেন। সঙ্গে এটিকে সঠিকভাবেও ব্যবহার করতে পারেন।



Click it and Unblock the Notifications