Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Winter tips: শীতে ভেজা কাপড়-জামা এভাবে শুকিয়ে নিন, তাও আবার বিনা পরিশ্রমেই!
Winter tips: শীতের মরশুমে (Winter) রোদের দেখা সেভাবে মেলে না বললেই চলে। এই মরশুমে বড় চিন্তার কারণ হয়ে ওঠে কাপড় ধোয়া। এই ঠাণ্ডার দিনগুলিতে কাপড় ধোয়া কঠিন। তবে ধোয়া হলেও সবচেয়ে বড় সমস্যা হল সেগুলি শুকানোর সময়। কারণ এই হাড়হিম করা শীতে কয়েক সপ্তাহ ধরে সূর্যের আলো থাকে না।
ফলে স্বাভাবিকভাবেই জামাকাপড় সময়মতো শুকাতে না পেরে, স্যাঁতসেঁতে হয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে। তাই আপনিও যদি ঠাণ্ডার দিনে কাপড় শুকানোর সমস্যার সম্মুখীন হন, তাহলে চিন্তা করবেন না। এমন কিছু টিপস (Winter tips) রয়েছে, যার মাধ্যমে আপনি সহজেই কাপড় শুকাতে পারেন। আসুন জেনে নেওয়া যাক এই ঘরোয়া প্রতিকার (Home remedies)-

- তোয়ালের ব্যবহার
আপনি যদি কম কাপড় ধুয়ে থাকেন, তবে আপনি তা শুকানোর জন্য তোয়ালে ব্যবহার করতে পারেন। এরজন্য, আপনাকে ধোয়া কাপড়ে একটি তোয়ালে রাখতে হবে, এবার সেগুলি রোল করে মুড়ে ফেলতে হবে। এতে জামাকাপড়ের অবশিষ্ট জল খুব সহজেই বেরিয়ে যায়। যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যাবে।
- হিটারের ব্যবহার
শীতকালে কাপড় শুকাতে হিটার ব্যবহার করা যেতে পারে। আপনি যেখানে কাপড় শুকানোর জন্য রেখেছেন, সেখানে হিটার ব্যবহার করতে পারেন। এছাড়াও যে ঘরে হিটার লাগানো আছে, সেখানে কাপড় বিছিয়ে দিন। এতেও আপনার সমস্যা খুবই সহজে সমাধান হবে।
- হেয়ার ড্রায়ারের ব্যবহার
আমরা অনেকেই ভেজা চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকি। তবে এটি দিয়েও আপনি খুব সহজে আপনার ভেজা পোশাক শুকাতে পারেন। এটিও খুব কার্যকরী একটি পদ্ধতি।
- ঘরে ধোয়া কাপড় বিছিয়ে দিন
শীতকালে জামাকাপড় ধুয়ে শুকানোর জন্য জানালা সহ ঘরে ছড়িয়ে দিতে হবে। জানালা দিয়ে ঘরে বাতাস আসতে থাকে, যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যাবে। বাতাসের সংস্পর্শে আসায় ভেজা কাপড়ের দুর্গন্ধও চলে যায়।
এছাড়াও শীতকালে কাপড় দ্রুত শুকানোর জন্য হ্যাঙ্গারে ব্যবহার করুন। এজন্য ধোয়া কাপড়গুলি হ্যাঙ্গারে ঝুলিয়ে দড়ি বা রেলিংয়ে রাখুন। এর ফলে কাপড়ে উপস্থিত জল দ্রুত বের হয়ে যায়। যার কারণে কাপড় সহজেই শুকিয়ে যায়।



Click it and Unblock the Notifications