Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঢ্যাঁড়শ খুব তাড়াতাড়ি পচে যায়? কী করে বেশি দিন টাটকা রাখবেন?
স্বাস্থ্যকর সবজির তালিকায় উপরের দিকেই রয়েছে ঢ্যাঁড়শ। ফাইবার, ভিটামিন বি৬ ও ফোলেটে ভরপুর। ডায়াবেটিস রোগীদের জন্যও বেশ উপযোগী এই সবজিটি। পাশাপাশি ঢ্যাঁড়শের ক্যালোরির মাত্রাও বেশ কম। ফলে ওজন কমাতে খুবই উপকারী।
তবে ঢ্যাঁড়শ খুব তাড়াতাড়ি পচে যায়। সেই জন্য বাজারে গিয়ে ঢ্যাঁড়শ চোখে পড়লেও কিনতে চান না অনেকেই। তাই বলে এমন স্বাস্থ্যকর সবজি ঘরে আসবে না, তা তো হতে পারে না। বরং কয়েকটি সহজ উপায়েই দীর্ঘ দিন ভাল থাকবে এই সবজি। দেখে নিন ঢ্যাঁড়শ টাটকা রাখার কিছু সহজ কৌশল।

১) ঢ্যাঁড়শ কেনার সময় দেখে নিন কোনগুলি একটু নরম। বেশি শক্ত ঢ্যাঁড়শ না কেনাই ভাল। আর বেশি বীজওয়ালা এবং লম্বা ঢ্যাঁড়শ কখনই কিনবেন না। সব সময়ে মাঝারি মাপের ঢ্যাঁড়শ কিনুন। বেশি বড় ঢ্যাঁড়শ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
২) অনেকেই বাজার থেকে ঢ্যাঁড়শ কিনে এনেই সোজা ফ্রিজে ঢুকিয়ে দেন। কিন্তু একসঙ্গে অনেক ঢ্যাঁড়শ রাখলে দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে ঢ্যাঁড়শ নিয়ে এক একটা খবরের কাগজে মুড়িয়ে তবেই ফ্রিজে রাখুন।
৩) অন্য কোনও সবজি অথবা ফলের সঙ্গে রাখবেন না ঢ্যাঁড়শ। সব সময় আলাদা জায়গায় রাখুন এই সবজি। এমনকি ফ্রিজে রাখলেও আলাদা ভাবে রাখুন। তবেই এই সবজি ভাল থাকবে অনেক দিন পর্যন্ত।
৪) সর্বদা শুকনো জায়গায় রাখুন ঢ্যাঁড়শ। ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি পচে যায় ঢ্যাঁড়শ। তাই যেখানে ঢ্যাঁড়শ রাখবেন, খেয়াল রাখবেন সেখানে যাতে কোনও ভাবে জল না লাগে।
৫) বাজার থেকে ঢ্যাঁড়শ এনে প্রথমে একটা জায়গায় ছড়িয়ে শুকিয়ে নিন, যাতে এর উপর থাকা জল শুকিয়ে যায়। তারপর একটি শুকনো কাপড়ে ঢ্যাঁড়শগুলো মুড়িয়ে এয়ারটাইট বাক্সে ঢুকিয়ে রাখুন। এই উপায়ে দীর্ঘদিন ভাল থাকবে ঢ্যাঁড়শ।



Click it and Unblock the Notifications