ফল ও সবজি রাসায়নিক মুক্ত করুন ঘরোয়া উপায়ে, রইল টিপস

বাজারের বেশিরভাগ ফলমূল, শাকসবজি কীটনাশক ও রাসায়নিক ভরপুর। যা মানব দেহের জন্য মোটেই ভাল নয়। এ কথা আমরা জানা সত্ত্বেও, রোজকার খাদ্যতালিকায় রাখা ছাড়া উপায় নেই। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে, সুস্বাস্থ্য বজায় রাখতে খেতেই হবে সবজি ও ফল। কিন্তু কেমিক্যাল-যুক্ত ফলমূল খেলে আবার হিতে বিপরীত হতে পারে। তাহলে উপায়?

ফল, সবজির কীটনাশক ও রাসায়নিক দূর করতে কেবল জলে ধুয়ে ফেলাই যথেষ্ট নয়। এর পাশাপাশি আরও কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। জেনে নিন, ফলমূল কেমিক্যাল মুক্ত করার কিছু সহজ উপায়।

how to remove pesticides from fruits and vegetables

ধুয়ে ফেলুন
ফল ও সবজির গায়ে লেগে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করতে প্রথমেই ভাল ভাবে জলে ধুয়ে ফেলুন। আলুর মতো সবজি এবং সবেদার মতো ফলের গায়ে অনেক সময় ময়লা আটকে থাকে। তাই খাওয়ার আগে অবশ্যই ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

নুন জল
নুন জলে ফল ও সবজি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তার পর আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। এতে সবজির গায়ে লেগে থাকা ধুলো-ময়লা, রাসায়নিক ও কীটনাশক পরিষ্কার হবে। তাছাড়া, লবণ ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে।

খোসা ছাড়ানো
ফল ও সবজির খোসা ছাড়িয়ে খাওয়া সবচেয়ে ভাল। এতে গায়ে লেগে থাকা ময়লা তো দূর হয়ই, পাশাপাশি ফল ও সবজির উপর স্প্রে করা রাসায়নিকও দূর হয়।

পাতিলেবুর রস
পাতিলেবুর রস জলে মিশিয়ে ফল ও সবজি ধুয়ে নিন ভাল ভাবে। এই মিশ্রণ ব্যবহারে সবজিতে উপস্থিত জীবাণু ও ব্যাকটেরিয়া নষ্ট হবে।

বাড়িতে স্প্রে তৈরি করুন
খাবারের রাসায়নিক এবং কীটনাশক দূর করার অন্যতম কার্যকর উপায় এটি। একটি বাটিতে পাতিলেবুর রস, বেকিং সোডা এবং জল একসঙ্গে মিশিয়ে নিন। ফল এবং সবজিতে এই মিশ্রণটি স্প্রে করে নিন। ১০ মিনিট পর জলে ধুয়ে ফেলুন।

হলুদ জল
হলুদ হল খাবারে লেগে থাকা ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করতে পারে। জলে ১ চা চামচ হলুদ গুলে, এই মিশ্রণে ফল ও সবজি ডুবিয়ে রাখলে উপকার পাবেন।

সাদা ভিনেগার
রাসায়নিক দূর করার অন্যতম সমাধান হল - ভিনেগার মিশ্রিত জলে ফল ও সবজি ডুবিয়ে রাখা। একটি বড় পাত্রে জল নিয়ে ১ চা চামচ সাদা ভিনেগার মিশিয়ে তাতে ফল ও সবজি ২০ মিনিট ডুবিয়ে রাখুন। তার পরে কলের জলে আবার ধুয়ে ফেলুন। ভিনেগার রাসায়নিক ও কীটনাশক কিছুটা হলেও অপসারণ করতে পারে।

X
Desktop Bottom Promotion