Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মুখরোচক খাবার খেয়েও থাকবেন সুস্থ, শুধু রান্না করতে হবে কম তেলে!
তেলেভাজা বা ডিপ ফ্রায়েড খাবার খেতে ভালো লাগলেও, সেগুলি যে স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয় তা আর বলার অপেক্ষা রাখে না। ওজন বেড়ে যাওয়া, কোলেস্টেরল, লিভারের সমস্যা, ত্বকের নানা সমস্যা - এই সব কিছুরই মূলে আছে খাবারের তেল। তবে তাই বলে রান্নায় একেবারে তেল ব্যবহার বন্ধ করে দেবেন, তা তো হতে পারে না। তেল ছাড়া রান্না মোটেই খেতে ভালো লাগে না। তাই তেল ব্যবহার করুন, তবে তার পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
কম তেল ব্যবহার করেও কী ভাবে সুস্বাদু রান্না করা যায়, আজকের আর্টিকেলে রইল তারই কিছু টিপস। তাছাড়া, খাবার থেকে বাড়তি তেল দূর করারও উপায় আছে। সেগুলি জানা থাকলে মুখরোচক খাবার খেয়েও থাকবেন সুস্থ ও ফিট।

পেপার টাওয়েল
তেলেভাজা জাতীয় খাবার যেমন বিভিন্ন রকমের চপ, পকোড়া, ফ্রায়েড চিকেনে অনেক সময় তেল চপচপ করতে থাকে। তেল দেখে খাওয়ার ইচ্ছা খানিকটা চলে যাওয়া স্বাভাবিক। তবে বাড়িতেই পেপার টাওয়েল থাকলে কোনও সমস্যা নেই। পেপার টাওয়েল তেলেভাজার উপর জড়িয়ে দিলে তেল শুষে নেবে।
ভাজার পরিবর্তে বেক করুন
ডিপ ফ্রায়েডের পরিবর্তে বেক করতে পারেন। বেকিং-এর ক্ষেত্রে খুবই কম তেলের প্রয়োজন হয় এবং খাবারও হয় বেশ মুচমুচে। আর বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে, তাহলে তো চিন্তা করার দরকার নেই। নামমাত্র তেলে খুবই সুস্বাদু রান্না হয় এয়ার ফ্রায়ারে।
নন-স্টিক কুকওয়্যার ব্যবহার করুন
ননস্টিক ফ্রাইং প্যান বা কড়াইতে কম তেলে সুস্বাদু রান্না করা যায়। তবে অবশ্যই ভালো মানের ননস্টিক পাত্র হতে হবে। তাই কম তেলে খাবার বানাতে চাইলে ননস্টিক পাত্র ব্যবহার করতে পারেন।
গ্রিল করতে পারেন
মাছ, মাংস এবং শাকসবজি গ্রিল করেও খেতে পারেন। এতে খুবই কম তেলের ব্যবহার হয়। আর খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়।
হালকা ভেজে নিন
অল্প তেলেও কিন্তু মুখরোচক রান্না করা যায়। নামমাত্র তেলে শাকসব্জি হালকা নাড়াচাড়া করে খান। এতে খেতেও ভালো লাগবে। আবার শরীরও ভালো থাকবে।



Click it and Unblock the Notifications