Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Health tips in winter: শীতে উষ্ণতা পেতে বারবার চুমুক দিচ্ছেন চা-কফিতে, জানেন কোনটি বেশি উপকারী?
Health tips in winter: শীতকাল (Winter) মানেই শরীর একটু উষ্ণতা চায়। গরম গরম কিছু খেলেই যেন মনে শান্তি পাওয়া যায়। এই মরশুমে স্যুপ, চা, কফি খাওয়ার লোকের অভাব নেই। সন্ধ্যা নামতেই এসবের ঠেলা গাড়ির সামনে ভিড় জমাতে থাকেন আমজনতা। তবে চা-কফির (Tea and coffee) দোকানের ভিড় যেন চোখে পড়ার মতন।
এই মরশুমে চা-কফি (Tea and coffee in winter) খেতেই বেশি পছন্দ করেন সকলে। তা বাড়িতে হোক, বা দোকানে। ধোয়া উঠা এক কাপ চা বা কফি হলে যেন জমে যায়। কিন্তু আপনি কি জানেন, এই মরশুমে আমাদের শরীরের জন্য এই দুটির মধ্যে কোনটা স্বাস্থ্যকর?

ভারতে চা-কফির শৌখিন মানুষের অভাব নেই। কিন্তু অতিরিক্ত চা বা কফি পান করা কতটা ক্ষতিকর হতে পারে, তা আপনার ভাবনারও বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে যখন আমরা প্রায়শই চা বা কফি পান করি, তখন এই প্রশ্নটি অবশ্যই তাদের মনে আসে যে কফি বা চা পান করা আদতেও উপকারী কিনা। আজ আমরা এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক-
ঠাণ্ডায় চা পানের উপকারিতা (Benefits of tea in winter)-
- শীতকালে চা পান করলে আমাদের শরীর ভেতর থেকে গরম থাকে। তবে এই মরশুমে আদা, তুলসী, গোলমরিচ ও লবঙ্গ দিয়ে চা পান করতে পারেন। এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হবে।
- চায়ে অ্যান্টি-অক্সিডেন্টের মতো উপাদান পাওয়া যায়, যা শরীরকে ফ্রি রযাডিক্যাল থেকে রক্ষা করে। সঙ্গেই ঠাণ্ডায় রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়।
- শীতকালে আমরা যদি মসলা চা বা আদা চা পান করি, তা আমাদের সর্দি, কাশি এবং গলা ব্যথা থেকে মুক্তি দেয়।
- এছাড়াও ভেষজ এবং গ্রিন টি হজমের উন্নতি করার সঙ্গেই শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।
Heart attack: শীতে দ্বিগুণ বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, কীভাবে প্রতিরোধ করবেন, জেনে নিন
ঠাণ্ডায় কফি পানের উপকারিতা (Benefits of coffee in winter)-
- কফিতে উপস্থিত ক্যাফেইন থাকে, যা আপনাকে সতেজ এবং উদ্যমী অনুভব করে। এটি শীতের অলসতা কমাতে সহায়ক বলে মনে করা হয়।
- শীতে কফি পান করলে শরীরের মেটাবলিজম বেড়ে যায়, যা ঠাণ্ডায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
- এছাড়াও কফি মনোযোগ ও একাগ্রতা বাড়াতেও সহায়ক। কফি অ্যান্টি-অক্সিডেন্টেরও ভালো উৎস। তাই শীতকালে কফি পান করলে তা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
তাহলে, এই দুটির মধ্যে কোনটি বেশি ভালো?
- আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে চান, সঙ্গে শীতকালে হওয়া সাধারণ রোগগুলি এড়াতে চান, তাহলে চা আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। তবে ঠাণ্ডার দিনে শুধুমাত্র ভেষজ চা পান করার চেষ্টা করুন।
- অন্যদিকে আপনার যদি শক্তির প্রয়োজন হয় এবং কাজের সময় সতর্ক থাকার প্রয়োজনীয়তা মনে হয়। তাহলে কফি পান করা উপকারী হবে।



Click it and Unblock the Notifications