Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Heart attack: শীতে দ্বিগুণ বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, কীভাবে প্রতিরোধ করবেন, জেনে নিন
Heart attack: শীত (winter) পড়তেই নানান স্বাস্থ্য সমস্যা যেন এসে হাজির হয়। এই মরশুমে একটু অযত্নই বাড়িয়ে তুলতে পারে আপনার স্বাস্থ্য সমস্যা (health problems)। চিকিৎসকরা বলছেন, শীতের মরশুমে অনেক স্বাস্থ্য-সম্পর্কিত সমস্যার ঝুঁকি বেড়ে যায়। যার মধ্যে অন্যতম হার্ট অ্যাটাক (heart attack)।
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শীতকালে আমাদের অজান্তেই বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি (In winter risk of heart attack increases)। মূলত, ঠাণ্ডার কারণে রক্তের ধমনী সংকুচিত হয়ে যায়। যার ফলে রক্তচাপ বাড়তে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতে রক্তচাপ বাড়ায় সারা শরীরে রক্ত পাম্প করতে এবং শরীরের তাপ বজায় রাখতে হার্টকে আরও কঠোর পরিশ্রম করতে হয়। এই কারণেই বুকে ব্যথা, মাথা ঘোরা, শ্বাস নিতে অসুবিধা বা বাহু ও কাঁধে অস্বস্তি হতে থাকে। যা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ (Heart attack warning signs) হতে পারে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য এগুলোকে চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারে?
মনে রাখবেন, হার্ট অ্যাটাক কারও বয়সের ওপর নির্ভর করে না। এটি যেকোনও বয়সের মানুষেরই হতে পারে। তবুও কিছু নির্দিষ্ট ধরণের মানুষ বেশি ঝুঁকিতে থাকে। সাধারণত, ৪৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫৫ বছরের বেশি বয়সী মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। পাশাপাশি আপনার পরিবারের কেউ যদি হার্ট অ্যাটাক বা হৃদরোগ থেকে থাকে, তাহলে আপনিও উচ্চ ঝুঁকিতে থাকতে পারেন।
তার সঙ্গেই ধূমপান, অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থূলতা, শারীরিক পরিশ্রমের অভাব এবং মানসিক চাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। তাই এই বিষয়েও সতর্ক থাকতে হবে। তবে যদি আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরলের মতো রোগ থাকে, সেক্ষেত্রেও সলাবধান থাকে হবে। কারণ এসব থাকলেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাই শীতে হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে চিকিৎসকের পরামর্শ।
- শীতে প্রায়ই মানুষ একটু অলস হয়ে যায়। যার কারণে হার্টের কাজ করার ক্ষমতাও কমে যায়। তাই আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত এবং খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত।
- শীতে আমাদের খাদ্যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট সঠিক পরিমাণে গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা বলছেন, একটি সুষম খাদ্য শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। যার কারণে আমাদের হৃৎপিণ্ডকে পরিশ্রম করতে হয় না।
- যাদের ইতিমধ্যেই হৃদরোগ রয়েছে, তাদের বেশিক্ষণ ঠাণ্ডায় বাইরে থাকা এড়িয়ে চলা উচিত ও যতটা সম্ভব ঘরে থাকতে হবে।
- অতিরিক্ত অ্যালকোহল পান করলে শরীরের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা বেড়ে যায়। যা হার্টের উপর চাপ সৃষ্টি করতে পারে। তাই শীতে অতিরিক্ত অ্যালকোহল পান করা থেকে বিরত থাকতে হবে।
- মনে রাখবেন, শীতে হার্টকে সুস্থ রাখা একটু কঠিন হলেও অসম্ভব নয়। এই মরশুমে হার্ট সংক্রান্ত অনেক রোগের ঝুঁকি বাড়তে পারে, তবে চিকিৎসকের কথা বিশ্বাস করলে তার পরামর্শে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়ানো যায়।



Click it and Unblock the Notifications