আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? জেনে নিন এর ইতিহাস ও গুরুত্ব

By Bhagysree Sarkar

যোগ ব্যায়ামের বিশ্বের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ভারত। শুধু যোগ ব্যায়ামকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়াই নয়, এর মাধ্যমে সাংস্কৃতিক ঐক্যের প্রচারও করছে ভারত। আমরা কম-বেশি সকলেই জানি, যোগ ব্যায়াম করলে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। তবে শুধু ভারতেই নয়, যোগ ব্যায়ামের গুরুত্ব ছড়িয়ে পড়েছে বিদেশেও। প্রতি বছর ২১ শে জুন সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। এর মূলত উদ্দেশ্য যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলা।

এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম 'নারী ক্ষমতায়নের জন্য যোগ'। এটির মূল কেন্দ্রবিন্দু হল মহিলারা যাতে শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেন। ২০১৪ সালের ২৭ শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতায় প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবস পালন করার প্রস্তাব রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বছরের ডিসেম্বরের ১১ তারিখ এই প্রস্তাবটি অনুমোদন করা হয়। সঙ্গে ২১ জুন, এই তারিখ আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদ। এই প্রস্তাবে ১৭৭টি দেশ সমর্থন দিয়েছিল। এরপর ২০১৫ সালে পালন করা হয় প্রথম যোগ দিবস।

Yoga


চলুন আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

  • এইদিনের মূল লক্ষ্য, যোগব্যায়াম সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। এটি একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্য, যা বর্তমানে বিশ্ব সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।
  • এই দিনটি শারীরিক এবং মানসিক উভয় সুস্থতার জন্য যোগের অসংখ্য উপকারিতা উদযাপন করে। এর মধ্যে রয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট, নমনীয়তা, শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম প্রচার করা।
  • আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী একতা এবং সাংস্কৃতিক বিনিময়ের বোধকে উৎসাহিত করে।
  • যোগব্যায়াম তার অভিযোজন যোগ্যতার জন্য পরিচিত। এইদিনটি আমাদের বোঝায় যোগব্যায়াম সব বয়সের মানুষ তাঁদের ফিটনেস বজায় রাখতে অনুশীলন করতে পারেন।
  • যোগব্যায়াম করার জন্য লোকেদের উৎসাহিত করার মাধ্যমে, আন্তর্জাতিক যোগ দিবসের বিশ্বব্যাপী সুস্থতা উন্নত করার সম্ভাবনা রয়েছে। এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস।

Story first published: Wednesday, June 19, 2024, 13:28 [IST]
X
Desktop Bottom Promotion