মদ্যপান করার সময়ে ভুলেও খাবেন না এই ৭ খাবার, পেটের রোগে ভুগবেন!

উইক এন্ড হোক বা কোনও পার্টি, একটুও গলা ভিজবে না, তা-ও কি আবার হয়! মদের সঙ্গে আবার পছন্দের স্ন্যাকস না হলে সুরাপ্রেমীদের মন মজে না। এ দিকে পেটের অবস্থা যে এক্কেবারে কাহিল হয়ে পড়ছে, তা অনেকেই বুঝতে পারেন না।

What you should not be eating while drinking alcohol

মদ এমনিতেই স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর, তার চেয়েও বেশি গোলমাল দেখা দেয় মদের সঙ্গে উল্টোপাল্টা খাবার খেলে। মদ্যপানের সময় বা পরে বুঝে শুনে না খেলে শরীর খারাপ হবেই! তাহলে জেনে নিন, অ্যালকোহল পান করার সময়ে কোন কোন খাবার ভুলেও খাবেন না-

বিনস এবং রেড ওয়াইন

বিনস এবং রেড ওয়াইন

রেড ওয়াইনের সঙ্গে কখনই বিনস বা ডালের তৈরি খাবার খাবেন না। বিনস বা ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সেই আয়রন ওয়াইন খাওয়ার সময় শরীরে ভালোভাবে শোষিত হয় না। ওয়াইনে ট্যানিন নামক এক ধরনের যৌগ থাকে, যা আয়রন শোষণে বাধা দেয়।

ব্রেড এবং বিয়ার

ব্রেড এবং বিয়ার

বিয়ারের সঙ্গে ব্রেড খাবেন না। উভয় খাদ্যেই ইস্ট থাকে এবং আমাদের পাকস্থলী একসঙ্গে এত বেশি পরিমাণে ইস্ট হজম করতে পারে না। যার ফলে হজমের সমস্যা দেখা দেয়।

অতিরিক্ত নোনতা খাবার

অতিরিক্ত নোনতা খাবার

মদ্যপানের সময় ফ্রেঞ্চ ফ্রাই এবং চিজি নাচোজ, এই জাতীয় খাবারগুলি এড়িয়ে যান। এই সব স্ন্যাকসে উচ্চ পরিমাণে সোডিয়াম থাকে, যা অ্যালকোহল গ্রহণের সময় পাচনতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ হতে পারে। আর, লবণাক্ত খাবার পিপাসা আরও বাড়িয়ে দেয়, ফলে আরও বেশি মদ্যপান করার ঝুঁকি থাকে। তাছাড়া, অত্যধিক অ্যালকোহল পানে ঘন ঘন প্রস্রাব হয়।

এছাড়া, ফ্রায়েড ফুডও এড়ানো উচিত। এগুলিতে প্রচুর পরিমাণে লবণ এবং ফ্যাট থাকে, ফলে শারীরিক সমস্যা হতে পারে।

পিজ্জা

পিজ্জা

মদ্যপানের সময় পিজ্জা খেলে, হজমের সমস্যা দেখা দেয়। গ্যাস, অ্যাসিডটি এবং অম্বলের সমস্যা দেখা দিতে পারে।

চকোলেট

চকোলেট

অ্যালকোহল পান করার সময় বা পরে চকোলেট, ক্যাফেইন বা কোকো একেবারেই এড়িয়ে চলা উচিত। এতে গ্যাস্ট্রো সমস্যা আরও বাড়ে।

দুগ্ধজাত খাবার

দুগ্ধজাত খাবার

দুগ্ধজাত খাবারও খাবেন না মদ্যপানের সময়। এটি করলে পেটে জ্বালা হয় এবং আরও গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং, অ্যালকোহল পানের পরে বা আগে দুধ পান করবেন না।

মশলাদার খাবার

মশলাদার খাবার

নোনতা খাবারের মতো, মশলাদার খাবারগুলিও পাচনতন্ত্রে খারাপ প্রভাব ফেলতে পারে। অ্যালকোহলের সঙ্গে মশলাদার খাবার খেলে আপনার পেট খারাপ হতে পারে এবং হজমের সমস্যা দেখা দিতে পারে।

Story first published: Thursday, December 1, 2022, 18:21 [IST]
X
Desktop Bottom Promotion