ওষুধ ছাড়াই বশে থাকবে সাইনাস! রোজ খান এই খাবারগুলো

ঘন ঘন সর্দি, কাশিতে ভোগেন? প্রচন্ড মাথা যন্ত্রণা? সারা ক্ষণ নাক-মাথায় ভারী ভাব? এমনকি ব্যথার জেরে জ্বর চলে আসা? এই সব কিন্তু সাইনাসের লক্ষণ হতে পারে। সাইনাসের সমস্যা নিয়ে জেরবার হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। সামান্য নিয়মের এদিক ওদিক হলেই এই সমস্যা মাথাচাড়া দেয়।

সাইনাসের উপসর্গগুলি খুব স্বাভাবিক ভেবে আমরা উপেক্ষা করে যাই। ফলে পরবর্তীকালে তা মারাত্মক আকার ধারণ করে। এই অসুখ হানা দিলে নিয়ম মেনে কিছু ওষুধ খাওয়া খুবই জরুরি। তবে এর পাশাপাশি খাওয়াদাওয়ার দিকেও নজর দিতে হবে। কিছু খাবার সাইনাসের সমস্যায় অত্যন্ত কার্যকরী, আবার কিছু খাবার বেশ বিপজ্জনক। চলুন জেনে নেওয়া যাক, সাইনাসের সমস্যায় কী খাওয়া উচিত আর কী নয়-

What to Eat and What to Avoid to Prevent Sinus Symptoms

গরম জল
সকালে এক গ্লাস উষ্ণ জলে, এক চিমটি হলুদ এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন। গরম জল গলা উপশম করবে। হলুদ ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং গোলমরিচ প্রদাহ কমায়। এই পানীয় আপনাকে তাৎক্ষণিক স্বস্তি দেবে এবং সাইনাস কমাতেও সাহায্য করবে।

ভেষজ চা
জলে গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা, আদা এবং চা পাতা দিয়ে ফোটান। তারপর কাপে ছেঁকে নিয়ে এতে মধু মিশিয়ে পান করুন। এই পানীয়ের সব উপকরণেই অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। যে কারণে এই চা সাইনাস নিরাময়ে সত্যিই উপকারী।

চিকেন স্যুপ
গরম গরম চিকেন স্যুপে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। চিকেন স্যুপ অত্যন্ত স্বাস্থ্যকর এবং প্রদাহ কমাতে পারে। ঠান্ডা লাগা এবং সাইনাসের সমস্যা নিরাময়ে দারুণ কার্যকর এটি।

হলুদ দুধ
হলুদ এবং দুধ যে কোনও ধরনের প্রদাহ, ব্যথা বা ফ্লু নিরাময়ে দারুণ কার্যকর। দুধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এনজাইম রয়েছে। আর হলুদে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই সব গুণাগুণের কারণেই সাইনাস নিরাময়ে অত্যন্ত কার্যকর হলুদ দুধ।

দই
দই ঠান্ডা প্রকৃতির। তাই যাদের হাঁপানি, সাইনাস বা সর্দি-কাশির সমস্যা রয়েছে তাদের দই না খাওয়াই ভালো। দই খেলে সর্দি, কাশি মাথা ব্যথা এবং গলা ব্যথার সমস্যা আরও বাড়তে পারে।

ঠান্ডা পানীয় বা খাবার
সাইনাসের সমস্যায় সরাসরি ফ্রিজের খাবার এবং কোল্ড ড্রিংকস খাবেন না। ঠান্ডা জল খেলে প্রদাহ এবং অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।

কলা
কলা খুবই স্বাস্থ্যকর ফল, কিন্তু ঠান্ডা প্রকৃতির হয়। যে কারণে সর্দি-কাশি, গলা ব্যথার সমস্যা বাড়াতে পারে। তাই, ঠান্ডা লাগা বা ফ্লু-এর সময় কলা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সাইনাসের সমস্যা থাকলে সূর্যাস্তের পর কলা না খাওয়াই ভালো।

রাতে ফল বা ভাত খাবেন না
ভাত ঠান্ডা প্রকৃতির খাবার। রাতে ভাত খেলে সাইনাসের সমস্যা আরও বাড়তে পারে। বেশিরভাগ ফলও ঠান্ডা প্রকৃতির হয়। তাই রাতে ফল খেলে সর্দি-কাশি হতে পারে। সাইনাসের রোগীরা রাতের বেলা ভাত ও ফল খাওয়া এড়িয়ে চলুন।

আরও পড়ুন: সাইনাসের ব্যথায় জেরবার? সহজ ঘরোয়া পদ্ধতিতেই হবে সমস্যার সমাধান

X
Desktop Bottom Promotion