করোনা ভাইরাস লকডাউন : ওয়ার্ক ফ্রম হোমে কি স্ট্রেস বাড়ছে? দেখে নিন স্ট্রেস কমানোর উপায়

যতদিন যাচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে অত্যাধিক পরিমাণে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে, মানুষের রাতের ঘুম উড়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়ানক সংক্রামক প্রকৃতির কারণে এবং জনগণের মধ্যে এর বিস্তার রোধে গোটা দেশে লকডাউন চলছে। এই মুহুর্তে প্রত্যেককেই বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে ও নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা বলা হচ্ছে। এই কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, পাবলিক প্লেসগুলি কয়েক দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্টও বাতিল করা হয়েছে।

এইসময় বেশিরভাগ কোম্পানির কর্মচারীদেরই বাড়ি থেকে কাজ করতে হচ্ছে। কিন্তু, বাড়ি থেকে কাজ করার ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকই রয়েছে। বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে হয়তো আপনি সময়মতো খেতে, ঘুমোতে পারবেন এবং এতে নিত্য অফিস যাওয়ার ঝামেলা থাকে না। কিন্তু, অবিরত বাড়ি থেকে কাজ করতে আপনি স্ট্রেস অনুভব করতে পারেন।

Ways To Relieve Stress While Working From Home

অনেকগুলি বিষয় রয়েছে যার কারণে আপনি বাড়ি থেকে কাজ করার সময় স্ট্রেস অনুভব করতে পারেন, যেমন - কাজের জন্য সঠিক কাঠামোর অভাব, বাড়িতে বিভ্রান্তি, কাজের সঠিক পরিবেশ না পাওয়া, সামাজিক বিচ্ছিন্নতা, মনোযোগের অভাব এবং ঘুম কম হওয়া, ইত্যাদি।

তাই, আজ এই আর্টিকেলে আমরা বাড়ি থেকে কাজ করার সময় বিভিন্ন চাপ থেকে কীভাবে মুক্তি পাবেন তার উপায়গুলি সম্পর্কে আলোচনা করব।

১) একটি রুটিন সেট করুন

১) একটি রুটিন সেট করুন

নিজের জন্য একটি রুটিন সেট করুন এবং প্রতিদিন এটি অনুসরণ করুন। এর ফলে আপনি সময়মতো কাজ করতে সক্ষম হবেন এবং চারদিক থেকে বিঘ্ন রোধে আরও সহজ হবে। উদাহরণস্বরূপ, আপনি আপনার বাড়ির সমস্ত কাজ শেষ করে তারপরে কোনও ঝামেলা ছাড়াই আপনার অফিসের কাজ শুরু করতে পারেন। তাই, আপনি বাড়ি থেকে কাজ করার সময় একটি রুটিন সেট করুন এবং এটিই অনুসরণ করতে থাকুন।

২) যোগাযোগ রাখুন

২) যোগাযোগ রাখুন

বাড়ি থেকে কাজ করার সময় আপনি নিঃসঙ্গ এবং বিচ্ছিন্ন বোধ করতে পারেন। এর থেকে মুক্তি পেতে, আপনি যখনই একাকী এবং বিরক্ত বোধ করবেন তখনই সহকর্মী এবং বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ফোন বা মেসেজ করতে পারেন। আপনার সমসাময়িক ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করা সত্যই গুরুত্বপূর্ণ, যাদের সাথে আপনি আপনার চাপের সময়ে কিছু নির্দিষ্ট জিনিস বিষয় শেয়ার করতে পারেন এবং তাদের কাছ থেকে সলিউশনও চাইতে পারেন।

৩) নিজেকে অনুপ্রাণিত করুন

৩) নিজেকে অনুপ্রাণিত করুন

এই চাপজনক সময়ে অ্যাকটিভ থাকতে, নিজেকে মোটিভেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি আপনার দৈনন্দিন কাজগুলি সম্পূর্ণ করার পরে, এই কৃতিত্বের জন্য নিজেকে পুরস্কৃত করুন। নিজেই নিজেকে বাহবা দিন। এগুলি আপনাকে কাজ করার ক্ষেত্রে আরও মনোযোগী করে তুলবে এবং নিজেকে অনুপ্রাণিত বোধ করাবে।

৪) সাহায্যের জন্য বলুন

৪) সাহায্যের জন্য বলুন

সারাদিন বাড়িতে থাকার অর্থ এই নয় যে আপনি কারুর কোনও সাহায্য ছাড়াই বাড়ির সমস্ত কাজ করবেন। আপনি যদি পরিবারের সমস্ত কাজ আপনার কাঁধে নেন তবে আপনার স্ট্রেস আরও বাড়তে পারে। তাই আপনি আপনার পরিবারের লোক বা বন্ধুদের কাছ থেকে সহায়তা চাইতে পারেন এবং যদি আপনি একা থাকেন তবে আপনার কাজগুলির জন্য একটি সময়সূচি তৈরি করুন যাতে সমস্যা না হয়।

৫) অতিরিক্ত মাল্টিটাস্কিং করা এড়িয়ে চলুন

৫) অতিরিক্ত মাল্টিটাস্কিং করা এড়িয়ে চলুন

মাল্টিটাস্কিং ভাল, তবে অতিরিক্ত পরিমাণে এটি করা আপনাকে আপনার অফিসের কাজে মনোনিবেশ করতে দেবে না। তাই আপনার অগ্রাধিকার অনুযায়ী যে জিনিসগুলি করা উচিত সেগুলি তালিকাভুক্ত করুন এবং যেগুলি গুরুত্বপূর্ণ নয় সেই বিষয়গুলি বাদ দিন।

৬) নিজের জন্য সময় বের করুন

৬) নিজের জন্য সময় বের করুন

নিজেকে স্ট্রেস থেকে মুক্ত করতে আপনি এখন বাইরে বেরোতে পারবেন না, তাই আপনার কাজের মাঝে বিরতি নেওয়ার সময় আপনি কোনও বই পড়তে পারেন, স্বাস্থ্যকর খাবার রান্না করতে পারেন, ১০ মিনিট হাঁটা বা গান শুনে আপনার স্ট্রেস উপশম করতে পারেন।

৭) ধ্যান ও শরীরচর্চা

৭) ধ্যান ও শরীরচর্চা

নিয়মিত কিছু সময় মেডিটেশন বা ধ্যান করলে চাপ থেকে মুক্তি পেতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেকেই এর থেকে উপকার পেয়েছেন। মানসিক অনুশীলনের পাশাপাশি নিয়মিত কিছু সময় শরীরচর্চা করলে এর থেকেও আপনি চাপমুক্ত হতে পারেন এবং সুস্থ থাকতে পারেন।

Story first published: Monday, April 13, 2020, 9:30 [IST]
X
Desktop Bottom Promotion