Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
একমাত্র খাবারের স্বাদ বাড়াতে নয়, বরং পুষ্টিগুণেও ঠাসা এই মশলাগুলি!
জীবনে সুস্বাস্থ্যই হল মূল চাবিকাঠি। স্বাস্থ্য ভালো না হলে জীবনই যেন বৃথা। কিন্তু আমাদের রান্নাঘরে এমন কিছু মশলা রয়েছে যাদের ব্যবহারে আপনি সুস্থ থাকতে পারবেন। এমন অনেক মশলা রয়েছে, যা আপনার জীবনকে সহজ করে তুলতে পারে। হলুদ, ধনে, জিরে ইত্যাদি মশলা আমাদের খুব পরিচিত। প্রতিদিনের রান্না করতে এই মশলা ছাড়া অসম্ভব। ভারতীয় এই মশলা স্বাদে আর গন্ধেই বিশ্বজয় করে ফেলেছে। কিন্তু শুধুমাত্র স্বাদ নয়, এর মধ্যে রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা। এমনকি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
আপনি যদি রান্না করতে এবং আপনার পরিবারের সাথে খাবার উপভোগ করতে পছন্দ করেন, তবে রান্নাঘরটি আপনার প্রিয় জায়গা। সেই সঙ্গেই আপনার স্বাস্থ্যের প্রতিও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন অনেক মশলা আছে যাতে লুকিয়ে একাধিক স্বাস্থ্য উপকারিতা। চলুন আজ সেই মশলাগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক-

- তেজপাতা আমাদের সকলের রান্নাঘরেই পাওয়া যায়। এটি খুবই সামান্য একটি মশলা। কিন্তু এর রস খুবই উপকারী। মাইগ্রেন-এর ব্যথা বা আগুনে পুড়ে গেলে তেজপাতার রস ব্যথা উপশমে কাজ করে থাকে। তেজপাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ উপাদান, এবং ফলিক অ্যাসিড।
- রান্নাঘরে খুব সাধারণ উপাদান রসুন ইনফেকশন থেকে রক্ষা করে, রক্তচাপ ও কোলেস্টেরল কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কানের সমস্যা দূর করতে সাহায্য করতে সক্ষম।
- সবুজ শাক সবজি খুব উপকারী আমাদের চুল এবং ত্বকের জন্য। পালং শাক এবং ফুলকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন ই,যা আপনার স্ক্যাল্পকে ভালো রাখে এবং চুলের গোঁড়া মজবুত করে। সেই সাথে ত্বকের লাবণ্য ধরে রাখতেও সবুজ সবজি খুব উপকারী।
- অনেকেই ভাবেন বেশি ভাত খেলে মোটা হওয়ার প্রবণতা থাকে। অনেকেই আবার ডায়েট থেকে একেবারেই ভাত বাদ দিয়ে দেন। এ দুটোই ভুল ধারণা। কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার হওয়ায় ভাত সহজেই হজম হয়।
আপনার স্কিন কি এক্সট্রা সেনসিটিভ, দেখা দিয়েছে বয়সের ছাপ? এর পিছনে স্ট্রেস দায়ী নয় তো!
- জিরে ছাড়া বেশিরভাগ রান্নাই অসম্পূর্ণ। তরকারি হোক বা আলু মাখা, জিরে অনেকেই খেতে ভীষণ ভালোবাসেন। স্বাদ তো বটেই এর সঙ্গে রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা। এটি সকালে খালি পেটে খেলে হজমশক্তির উন্নতি ঘটে।
- আদা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে। পেট ফাঁপা বা ফোলা সমস্যা থেকে মুক্তি দেয়। সঙ্গে এটি সর্দি-কাশির জন্যও ওষুধের মতো কাজ করে।
- খাবারের স্বাদ দ্বিগুণ বাড়াতে অনেকেই ব্যবহার করে হিং। এটি অ্যাসিডিটির সমস্যায় খুব উপকারী। হিং বদহজম, অ্যাসিডিটি এবং সব ধরনের পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেয়। কারণ, এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য।
- প্রোটিন, ডায়েটারি ফাইবার, নিয়াসিন, ভিটামিন সি ও কে, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রনের মতো খনিজ সমৃদ্ধ হলুদ। হলুদ খুব ভালো ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। ক্যান্সার প্রতিরোধক হিসেবেও এর ব্যবহার হয়। এমনকি আরথ্রাইটিসের ব্যথার প্রশমন ঘটাতেও হলুদ খুব উপকারী।
- গোলমরিচ সব থেকে উপকারী মশলা। এটি ডায়রিয়া, হার্টের অসুখ, দাঁতের অসুখ, অ্যানিমিয়া, সর্দি-কাশিতেও উপকারী। গোলমরিচের মধ্যে পিপারিন নামক উপাদান থাকে, সেই জন্যই এটি ঝাঁঝালো স্বাদের হয়। যা হজমে সাহায্য করে।



Click it and Unblock the Notifications