Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনার স্কিন কি এক্সট্রা সেনসিটিভ, দেখা দিয়েছে বয়সের ছাপ? এর পিছনে স্ট্রেস দায়ী নয় তো!
বর্তমানে কর্মব্যস্ততার ফলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। প্রতিনিয়ত চুল ঝরে পড়া থেকে ত্বকের উজ্জ্বলতা হারানো, সেইসঙ্গে শারীরিক সমস্যা তো আছেই। এর মধ্যে কর্মস্থানের চাপ, বাড়ির চাপ, পারিপার্শ্বিক চাপ ও অন্যান্য চাপে দরুন মানসিক চাপ বেড়েই চলেছে। একজন ব্যক্তির শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর চাপের নেতিবাচক প্রভাব অপরিসীম। স্ট্রেস বা চাপ একটি খুব সাধারণ সমস্যা, যা যেকোনও বিষয়ে চাপ নিলে শারীরিক ও মানসিকভাবে সমস্যায় পড়া অনিবার্য। দীর্ঘস্থায়ী স্ট্রেস আপনার ত্বকের নানান সমস্যা সৃষ্টি করতে পারে।
প্রথমত, আপনি যখন চাপ অনুভব করেন তখন আপনার শরীর যে হরমোনগুলি নিঃসরণ করে তার ফলে কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। যা আপনার ত্বকে নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয়ত, মানসিক চাপের অনুভূতি খারাপ অভ্যাসের জন্ম দেয়। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রেস নানাভাবে আমাদের ত্বকের উপর প্রভাব ফেলে। হতে পারে ব্রণ, স্কিন হয়ে ওঠে এক্সট্রা সেনসিটিভ, সঙ্গে প্রিম্যাচিউর এজিং সাইনস বা বলিরেখার সমস্যাও। স্ট্রেসের কারণে স্কিনে কী কী এফেক্ট পড়ে চলুন জেনে নেওয়া যাক-

- ব্রণ-
আপনি যখন এনভায়রনমেন্টাল স্ট্রেসের মধ্য দিয়ে যান, তখন আপনার বডি কর্টিসল নামে স্ট্রেস হরমোন তৈরি করে। শরীরের জন্য এই হরমোনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বেশ কয়েকটি কাজ করে, যেমন- ব্লাডে সুগার বাড়ায়, ব্রেনের মাধ্যমে চিনির ব্যবহার বাড়ায়, ব্রেনকে আরও অ্যাকটিভ করে। তবে কর্টিসলের পরিমাণ বেড়ে গেলে অন্য সমস্যা হতে পারে। যেমন স্কিনে সিবাম প্রোডিউস হয়। আর বেশি সিবাম প্রোডিউস হওয়া মানেই পোরস ক্লগ এবং একনে ব্রেকআউট হওয়া।
- বলিরেখা-
অ্যান্টি অক্সিডেন্ট এজিং-এর প্রক্রিয়া আস্তে করে। অন্যদিকে প্রো-অক্সিডেন্ট এজিং প্রক্রিয়া সেই গতি বাড়িয়ে দেয়। আমরা যখন ক্রনিক স্ট্রেসে ভুগি তখন বডির পাওয়ার হাউজ নামে পরিচিত মাইটোকন্ড্রিয়া বেশি পরিমাণে তৈরি হতে থাকে। ফলে অল্প বয়সেই ত্বকে বলিরেখা পড়তে শুরু করে।
- একজিমা-
স্ট্রেসের কারণে প্রো-অক্সিডেন্ট তৈরি হয় এবং একইসাথে ইমিউন সিস্টেমের ক্ষতি হয়। আর এই সমস্যার কারণেই দেখা দেয় একজিমা বা অ্যাটোপিক ডার্মাটিটিস। সেই সাথে দেখা দেয় কনস্ট্যান্ট স্ক্র্যাচিং। তাই আপনি আগে স্ট্রেস কমান তারপর স্কিনের কেয়ার করা শুরু করবেন।
- এক্সট্রা সেনসিটিভ-
ইমিউনিটি সিস্টেমের উপর স্ট্রেস বেশি প্রভাব ফেলে। সময়ের সাথে সাথে স্ট্রেস স্কিনের ইমিউনিটি কমাতে থাকে। যার কারণে স্কিনে আর্টিকারিয়া নামে এক ধরনের স্কিন প্রবলেম দেখা দেয়। এটি এমন একটি স্কিন ডিজঅর্ডার, যেটির কারণে স্কিন বেশ অ্যালার্জিক হয়ে ওঠে।



Click it and Unblock the Notifications