গরমে এই পানীয়গুলি খেলে আপনিও থাকবেন হাইড্রেটেড ও সতেজ

By Bhagysree Sarkar

গ্রীষ্মকাল আসতেই রোদের তাপমাত্রার পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। গরমে বাইরে বের হওয়াই এখন কঠিন। তবে কঠিন হলেও এই কর্ম ব্যস্তময় জীবনে বাড়ির বাইরে বের হতেই হয়। তবে চিন্তার কারণ নেই। চাইলেই গরমের ঘাম আর ক্লান্তিকে হারিয়ে দিতে পারেন আপনি। এর জন্য পান করতে হবে প্রচুর পরিমাণে জল এবং শরবত। এই পানীয় শরীরকে করে তুলবে তরতাজা।

নানারকম ফলের শরবত ঘামের মাধ্যমে যেসব পুষ্টি উপাদান বের হয়ে যায় শরীর থেকে তা নিরাময়ে সাহায্য করে। ভাবছেন কী ধরণের শরবত খাবেন? বিশেষজ্ঞরা গরমে স্বাস্থ্য সুরক্ষিত ও ঠাণ্ডা রাখতে বেশ কিছু ঠাণ্ডা পানীয়র কথা বলেছেন, যেগুলি হল-

syrups
  • লেবুর জল-

এই গরমে চিকিৎসকরাও লেবু জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যদি শুধু লেবু জল খেতে প্রতিদিন একঘেয়েমি চলে আসে তবে পুদিনা পাতাও তাতে যোগ করতে পারেন। চিনি এড়িয়ে যেতে আধা চা চামচ মধুও দিতে পারেন। লেবুতে আছে ভিটামিন সি, ৪৮.৩% পটাসিয়াম, ২৯.৯% ক্যালসিয়াম, ১১.১% ফসফরাস এবং প্রায় ৪% ম্যাগনেসিয়াম, এর সবকটিই স্বাস্থ্যের জন্য একটি বড়, ইতিবাচক পার্থক্য আনতে পারে। সুতরাং, এই পাওয়ার ড্রিংকে পাবেন একাধিক উপকার। গরমে তৃপ্তি পেতে রোজ খান লেবুর জল। ঠান্ডা কোক, কোলা, সফ্ট ড্রিঙ্কস খেয়ে গলা ভেজানোর থেকে লেবু জল ঢের ভালো।

  • ডাবের জল-

গরমে ডাবের জল পান করা বিশেষ উপকারী। কারণ, তীব্র গরমে ত্বকে ডিহাইড্রেশন বা জলের ঘাটতি দেখা দিলে তা দ্রুত পূরণ করতে পারে ডাবের জল। শুধু তাই নয়, রক্তে ক্ষতিকারক গ্লুকোজ এবং কোলেস্টরলের পরিমাণ কমাতে পারে এ পানীয়। নিয়মিত এই পানীয় খাওয়ার ফলে শরীরে ক্যালসিয়াম, মিনারেল ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকে। এমনকি, ইউরিন ইনফেকশনে দারুণ কার্যকর ডাবের জল।

  • আইসড টি-

সাধারণত চা প্রেমীদের জন্য চায়ের কোনও ঋতু নেই! তবে এই গ্রীষ্মে গরম চায়ের পরিবর্তে শীতল, সতেজ ও সুস্বাদু আইস-টি খেতে পারেন। আইসড-টি আপনার শরীর ও মনকে চাঙ্গা ও রিফ্রেশড রাখতেও সহায়তা করে। বর্তমানের জনপ্রিয় কয়েকটি আইস-টি হল- আইসড পুদিনা চা, তরমুজ ও তুলসী আইসড চা, লেবু আইসড চা সহ অন্যান্য।

  • তরমুজের শরবত-

এই গরমে লাল টকটকে এক ফালি তরমুজ আপনাকে দিতে পারে শীতল অনুভূতি। তাই সতেজ থাকতে বৈশাখের গরমে এই ফলের চাহিদা সব থেকে বেশি থাকে। তবে শুধু গরম থেকে স্বস্তি পেতেই নয়, স্বাস্থ্যগত দিক বিবেচনায়ও তরমুজ এগিয়ে। তরমুজে আছে লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জল। গরমের ফল এই তরমুজে আছে পটাশিয়াম, ভিটামিন এ, সি ও বি। এছাড়া এই ফলে রয়েছে লাইকোপেন ও প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট।

  • অ্যালোভেরার শরবত-

অ্যালোভেরাতে থাকা ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে। হজমশক্তি বাড়ায়। অ্যালোভেরার শরবত ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে। সঙ্গেই রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে। অ্যালোভেরা নানা ভিটামিন ও খনিজের উৎস। এটিতে প্রায় ২০ ধরনের খনিজ উপাদান রয়েছে। ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার, ও ম্যাংগানিজ ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে। ভিটামিনের মধ্যে ভিটামিন এ, সি, ই এবং ভিটামিন বি১, বি২, বি৩,বি৬,ও ভিটামিন বি১২ সহ অন্যান্য।

  • শসা পুদিনার শরবত-

গরমে পুদিনা হজমে সাহায্য করে। এছাড়াও, ওজন কমাতে এর বিশেষ ভূমিকা রয়েছে। ওজন কমাতে লেবু আর শসা তো খুবই উপকারী। তাই এই তিনটে উপাদান যখন একসঙ্গে মেশে তখন শরীর ভেতর থেকে সুস্থ রাখে।

পাশাপাশি, এসব শরবতের সঙ্গেই আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে জল। কারণ, গরমে জলের অভাব থাকে শরীরে। তাপ ও আবহাওয়ার কারণে জল ঘাম রূপে বের হয়ে যায়। তাই জল খান। ছায়ায় থাকুন।

Story first published: Thursday, April 18, 2024, 15:59 [IST]
X
Desktop Bottom Promotion