অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন? সুফল এনে দিতে পারে এই যোগাসনগুলি

By Bhagysree Sarkar

পিরিয়ডের ব্যথা প্রতি মাসে নারীদের শরীরের একটি অস্বস্তিকর সমস্যা। যা ক্রমশ কোমর, ঊরু ও পা পর্যন্ত ছড়িয়ে পড়তে থাকে। চিকিৎসকরা এটিকে ডিসমেনোরিয়া বলে চিহ্নিত করেন। তবে অনেক সময় অনিয়মিত পিরিয়ডের সমস্যাও দেখা দেয়। যা নারীদের স্বাস্থ্যের জন্য বিপদ বাড়ায়। পিরিয়ড ঋতুচক্র যখন এক মাস হওয়ার আগেই হয়, প্রতি মাসে হয় না বা দুই মাস পর পর হয়, তখন তাকে অনিয়মিত পিরিয়ড বলে।

এই সমস্যা অনেক নারীর মধ্যেই রয়েছে। যা একেবারেই উপেক্ষা করা উচিত নয়। অনিয়মিত পিরিয়ডের সমস্যা দুঃশ্চিন্তা তো বাড়ায়, সঙ্গেই বাড়ায় নানান স্বাস্থ্য সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মিত পিরিয়ড আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই করতে পারেন কিছু যোগাসন। যা সহজেই মুক্তি দিতে পারে আপনাদের। চলুন জেনে নেওয়া যাক-

Yoga
  • মৎসাসন-

পদ্মাসন করে উভয় কনুইয়ের সাহায্যে চিত হয়ে শুয়ে পড়ুন। হাত দুটি মাথার দুই পাশে মাটিতে রেখে তার ওপর ভর দিয়ে পিঠ মাটি থেকে তুলুন। এবার ঘাড় হেলিয়ে দিয়ে মাথার তালু মাটির ওপর রাখুন। উভয় হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল ধরে টানুন আর বুক উঁচু করুন। কনুই মাটিতে লাগান। তবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন। এরপর হাত মাথার পাশে এনে পিঠ আলগা ও মাথা সোজা করে শবাসনে বিশ্রাম নিন। এভাবে করুন ৩ বার।

  • উষ্ট্রাসন-

এই আসনটি করতে প্রথমে হাঁটু গেড়ে বসুন। পিছন দিকে হেলে উভয় হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিয়ে। এবার আস্তে আস্তে পেট সামনের দিকে এগিয়ে দিন। ডান হাতের বুড়ো আঙুল ডান গোড়ালির ভিতর দিকে ও অন্য আঙুলগুলি বাইরের দিকে থাকবে। বাঁ হাত বাঁ গোড়ালির ওপর অনুরূপ ভাবে থাকবে। পায়ের পাতা মাটিতে পাতা থাকবে। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে তিনবার করুন।

  • বদ্ধ কোনাসন-

এই আসনটি করতে উভয় পা ২ ফুট ফাঁক করে দেহ সংলগ্ন করে দাঁড়ান। ২ সেকেন্ড ধরে শ্বাস নিন ও দেহ ডান পাশে হেলিয়ে দিন। ডান পা স্পর্শ করে বাঁ হাত পাঁজরার কাছে তুলে নিন। দৃষ্টি ডান কাঁধের সীমারেখায় থাকবে। এই অবস্থায় শ্বাস ৪ সেকেন্ড বন্ধ থাকবে। ২ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন ও সোজা হয়ে দাঁড়ান। একইভাবে বিপরীত দিকে করুন। এভাবে ৪ বার করুন।

Story first published: Thursday, June 20, 2024, 14:08 [IST]
X
Desktop Bottom Promotion