কখনও খাবার প্রতি অনীহা, আবার কখনও ভীষণ খিদে পাচ্ছে, ডিপ্রেশন নয় তো?

By Bhagysree Sarkar

ডিপ্রেশন মানুষের মনের একটি জটিল সমস্যা। বর্তমান সময়ে 'ডিপ্রেশন' খুবই পরিচিত সমস্যা। ছোট থেকে বড়, যেকোনও বয়সীদের মধ্যেই এই সমস্যা দেখা দিচ্ছে। অত্যাধিক ডিপ্রেশনের ফলে প্রাণনাশের ঘটনা দেখা যাচ্ছে। তবে ডিপ্রেশন কী অথবা কোনটি আসল ডিপ্রেশন তা নিয়ে আমরা অনেকেই জানিনা। আর এই কারণেই আমরা ছোট ছোট মন খারাপকেও ডিপ্রেশন ভেবে বসে থাকি।

কাজের চাপ, দুশ্চিন্তা, একঘেয়ে জীবন, হীনমন্যতায় ভোগা এসব যখন মনের ওপর চাপ সৃষ্টি করে তখন দেখা দেয় মানসিক অবসাদ যাকে বলে ডিপ্রেশন। কিন্তু ডিপ্রেশন আসলেই কি শুধু সাধারণ মন খারাপ, নাকি গুরুতর কোনও সমস্যা? আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা তা বুঝবেন কীভাবে-

depression
  • খাওয়ার ধরণ পরিবর্তন-

খাদ্যাভাসে পরিবর্তন ডিপ্রেশনের অন্যতম লক্ষণ। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি হয় প্রচুর খাবার খাওয়া শুরু করেন। আর না হয় খাবার খাওয়ার পরিমাণ একদম কমিয়ে দেয়। যা তাদের ওজনে ভীষণভাবে প্রভাব ফেলে।

  • ব্যস্ত জীবন বেছে নেওয়া-

একজন ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তি সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চাইবেন। যাতে তাদের মনের ভেতরে থাকা কষ্টদায়ক অনুভূতি ও সমস্যা বারবার মনে না পড়ে।

  • আগ্রহ হারিয়ে ফেলা-

যদি কারও কাজের প্রতি উৎসাহ-উদ্দীপনা কমে যেতে শুরু করে, তাহলে ধরে নেওয়া যেতে পারে সে ডিপ্রেশনে ভুগছে। এই সময় শখের কাজ থেকেও আগ্রহ হারিয়ে ফেলেন তাঁরা।

  • অল্পেই রেগে যাওয়া-

সামনের মানুষের কথার মধ্যে অল্প কোনও কিছুতেই হাসি বা আনন্দের প্রকাশ, আমাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু এটিও ডিপ্রেশনের অন্যতম লক্ষণগুলির মধ্যে একটি। কেউ ভালো কথা বললেও যেন তাদের ভালো লাগে না, বরং আরও রাগ উঠতে থাকে। তাদের তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশটা বেশ প্রবল হয়।

  • চিন্তাভাবনায় অস্পষ্টতা-

অবিন্যস্ত কথোপকথন, কথাবার্তায় যুক্তি বা আবেগ দুটোরই প্রবল অভাব, কথা বলা কমে যাওয়া, কথা খুঁজে না পাওয়া ইত্যাদি ডিপ্রেশনের অন্যতম লক্ষণ। যখন তাদের ভাবনার গতি খুব ধীর হয়ে যায়, তখন সেভাবে কথাও আসে না।

এছাড়াও, রাতে দ্রুত ঘুমাতে সমস্যা হয় এবং ঘুম থেকে উঠতেও কষ্ট হয় এই রোগে আক্রান্ত ব্যক্তিদের। আর যদি এসবের মধ্যে দিয়ে আপনি যাচ্ছে তবে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Monday, June 10, 2024, 17:10 [IST]
X
Desktop Bottom Promotion