Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রয়োজনের চেয়ে বেশি চিনি খাওয়া হয়ে যাচ্ছে না তো? কোন শারীরিক লক্ষণে বুঝবেন?
Sugar Side Effects in Bengali: মিষ্টি খেতে কে না ভালোবাসে! কেক, সন্দেশ, পিঠে, পায়েশ, পেস্ট্রি, ছানার মিষ্টি, মোয়া - এসব দেখলেই লোভ সামলানো মুশকিল হয়ে পড়ে। অনেকের তো রোজই দুপুরে ভুরিভোজের পর মিষ্টি কিছু চাই-ই চাই। মিষ্টি বা চিনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, একথা কারুরই অজানা নয়। কিন্তু তা সত্বেও মিষ্টির প্রতি মোহ ত্যাগ করা খুবই কঠিন। আর তা থেকেই দেখা দেয় যত শারীরিক সমস্যা।
দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু শারীরিক সমস্যাই হল অত্যধিক চিনি খাওয়ার লক্ষণ। জেনে নিন, শরীরে চিনি বাড়তি হওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া।

ওজন বেড়ে যাওয়া
কোনও কারণ ছাড়াই হঠাৎ করে যদি ওজন বাড়তে থাকে, তবে তা অত্যধিক চিনি খাওয়ার লক্ষণ হতে পারে। প্রচুর পরিমাণে চিনি খাওয়া, বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার এবং চিনিযুক্ত পানীয় বেশি খেলে শরীরে মেদ জমতে পারে। তাই সরাসরি চিনি না খেলেও, এমন খাবার খাওয়া একেবারেই বন্ধ করা উচিত, যেগুলির মধ্যে কৃত্রিম চিনি মিশে থাকে।
মিষ্টি খাওয়ার ঝোঁক
অত্যধিক মিষ্টি খাওয়া হলে, তা থেকে মিষ্টি জাতীয় খাবারের প্রতি লোভ বাড়তে পারে। সব সময় চিনিযুক্ত খাবার খেতে ইচ্ছা হলে বুঝবেন আপনার শরীর চিনির প্রতি আসক্ত হয়ে পড়েছে।
ত্বকের সমস্যা
মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে ব্রণ, বলিরেখার সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চিনি ত্বকে প্রদাহের পরিমাণ বাড়িয়ে তোলে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুব খারাপ।
ক্লান্তি
মিষ্টি খেলে তৎক্ষণাৎ চনমনে ভাব ফিরে আসলেও, তা বেশি ক্ষণ স্থায়ী হয় না। যদি পর্যাপ্ত ঘুমের পরেও শরীরে এনার্জি না থাকে এবং ক্লান্তবোধ হয়, তবে তা অতিরিক্ত মিষ্টি খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
বারবার অসুস্থ হওয়া
অত্যধিক চিনি খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ঘন ঘন অসুস্থ হতে থাকলে বা সুস্থ হতে দীর্ঘ সময় লাগলে বুঝতে হবে সমস্যা লুকিয়ে রয়েছে চিনিতেই।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications