Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সব ফলেই নুন, চাট মশলা মিশিয়ে খান? স্বাস্থ্যের ক্ষতি করছেন না তো!
খাওয়ার সময় আমরা এমন কিছু ভুল করে থাকি, যার ফলে অনেক খাবারের পুষ্টিগুণ পায় না আমাদের শরীর। বিশেষত ফল খাওয়ার ক্ষেত্রে। অনেকেই ফল খান নুন, চিনি কিংবা চাট মশলা মিশিয়ে। এতে ফলে স্বাদ বাড়ে ঠিকই, তবে পুষ্টিগুণ নষ্ট হয়। যে কারণে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। জেনে নিন, ফলে নুন বা মশলা মিশিয়ে খেলে কী কী শারীরিক সমস্যা হতে পারে -

ওজন বৃদ্ধির কারণ - অনেকেই ফল খাওয়ার আগে তার উপর নুন, চিনি অথবা চাট মশলা ছড়িয়ে নেন। এদিকে ফলের মধ্যে প্রাকৃতিক মিষ্টি থাকেই। সেই মিষ্টিই আমাদের শরীরের জন্য যথেষ্ট। আলাদা করে চিনি মেশালে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে, যার ফলে আপনার ওজন বাড়বে। ডায়াবেটিস থাকলেও শারীরিক সমস্যা বাড়তে পারে।
পুষ্টিগুণ নষ্ট হয় - ফলের উপর লবণ বা মশলা ছড়ালে, ফলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ফলের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ বেরিয়ে যায়। আবার, নুন খেলে ব্লাড প্রেশারও বাড়ে। তাই হার্টের অসুখে আক্রান্তরাও নুন মেশাবেন না। তাছাড়া, ফলমূলে লবণ না মেশানো হলে ফল থেকে কম জল ঝরবে, যে কারণে পুষ্টিগুণও অটুট থাকবে।
কিডনির ওপর প্রভাব ফেলে - ফলে নুন বা মশলা মেশালে শরীরে সোডিয়ামের আধিক্য হতে পারে। সোডিয়াম কিডনির জন্য খুব খারাপ এবং আমাদের শরীরে জলও ধরে রাখে। তাই কিডনি রোগীদের লবণ বা মশলা ছাড়াই ফল খাওয়া শ্রেয়।
চাট মশলা খাবেন না - চাট মশলা খাবারের স্বাদ বাড়ায়। তবে চাট মশলায়ও থাকে সোডিয়াম। কিছু কিছু চাট মশলায় আবার সামান্য চিনিও থাকে। তাই সুগার রোগীরা এর থেকে দূরে থাকুন। ডায়াবিটিস, ব্লাড প্রেশার, হার্টের অসুখে আক্রান্তদেরও খাওয়া চলবে না চাট মশলা।
পেট ভার থাকা - নুন ও মশলা ফলে মিশিয়ে খেলে পেট ভার হয়ে থাকে। সারা দিন পেট ফাঁপা এবং শারীরিক অস্বস্তি দেখা দেয়।
ফলে এই মশলা দিয়ে খান - আয়ুর্বেদ অনুসারে, শরীর সুস্থ থাকার জন্য একটা সময়ে কেবল একটি ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। গরমকালে ফলের উপর এলাচ এবং গোলমরিচ গুঁড়ো, আর শীতকালে দারুচিনি এবং লবঙ্গের গুঁড়ো ছড়িয়ে খেতে পারেন। এতে স্বাদও দ্বিগুণ হবে, আর স্বাস্থ্যেরও ক্ষতি হবে না।



Click it and Unblock the Notifications