Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Alcohol Side Effects: অতিরিক্ত মদ্যপানের জেরে কোন কোন সমস্যা দেখা দিতে পারে? জেনে নিন
Side Effects Of Alcohol In Bengali: 'মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক' - টেলিভিশন থেকে সিনেমা হল, সর্বত্রই প্রচার চলছে। স্বাস্থ্যের উপর মদ্যপানের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা ছড়ানোর চেষ্টা কম হচ্ছে না। চিকিৎসকরাও মদ্যপানের ক্ষতিকর দিকগুলি তুলে ধরছেন। কিন্তু তারপরেও মানুষের মদ্যপানের প্রতি আসক্তি কমছে না! আধুনিক জীবনে উৎসবে-অনুষ্ঠানে, পার্টিগুলোতে অ্যালকোহল গ্রহণ অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। অভিজাত পরিবারে মদ্যপান অতি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

দিনের পর দিন অতিরিক্ত পরিমাণে মদ্যপানের ফলে শরীরে মারাত্মক সব রোগ বাসা বাঁধতে শুরু করে। রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। আসুন জেনে নেওয়া যাক, অত্যধিক মদ্যপানে শরীরের কী কী ক্ষতি হতে পারে-

হজমের সমস্যা
অত্যধিক মদ্যপান হজমে ব্যাঘাত ঘটায়। খাবার হজম করা, পুষ্টি এবং ভিটামিন শোষণে অন্ত্রে বাধা সৃষ্টি করে। মদ্যপানে পেটে অতিরিক্ত অ্যাসিডও জমা হয়। গ্যাস, পেট ফাঁপা, ডায়ারিয়াও হতে পারে। অ্যালকোহল পেটের আস্তরণে জ্বালাভাব সৃষ্টি করতে পারে। পেটে আলসারও হতে পারে।

উচ্চ রক্তচাপ
অতিরিক্ত অ্যালকোহল পানে রক্তচাপ বেড়ে যায়, ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। অত্যধিক মদ্যপান রক্তনালীগুলির পেশীর উপর প্রভাব ফেলে, এগুলি সংকীর্ণ হতে চাপ দেয়।

লিভারের ক্ষতি
অ্যালকোহল পানের পরে তা পেটে শোষিত হয়। তারপর রক্ত প্রবাহের মাধ্যমে লিভারে প্রবেশ করে। লিভার রক্তে অবস্থিত অ্যালকোহল দূর করতে পারে। রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। তবে অতিরিক্ত মদ্যপানে লিভারের উপর মারাত্মক চাপ পড়ে। লিভারের কার্যক্ষমতার বেশি মদ্যপান করলে লিভারের কোষগুলির মারাত্মক ক্ষতি হয়। এর ফলে ফ্যাটি লিভার হয়। মাত্রাতিরিক্ত মদ্যপান করার ফলে লিভারে মেদ জমার এই সমস্যাকে 'অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ' বলে। এ ছাড়াও, অতিরিক্ত মদ্যপানের ফলে লিভার সিরোসিস, অ্যালকোহলিক হেপাটাইটিসের মতো রোগও দেখা দিতে পারে।

স্নায়বিক সমস্যা
বিশেষজ্ঞদের মতে, অ্যালকোহল মস্তিষ্কের রাসায়নিকগুলিকে ধীর করে দেয়। ফলে নানা মানসিক সমস্যা দেখা দেয়। ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালকোহল অ্যাবিউজ অ্যান্ড অ্যালকোহলিজম-এর মতে, অ্যালকোহল মস্তিষ্কের যোগাযোগের পথে হস্তক্ষেপ করে, এবং মস্তিষ্কের কার্যকারিতার উপর প্রভাব ফেলে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে, যার ফলে নানা মানসিক সমস্যা দেখা দেয়। এর ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, পায়ে-হাতে অসাড়তা ও ঝিনঝিন, আবেগ নিয়ন্ত্রণে অক্ষমতার মতো সমস্যা হয়। বেশি পরিমাণে অ্যালকোহল সেবনে ডিমেনশিয়াও হতে পারে।

অগ্ন্যাশয়ের উপর প্রভাব ফেলে
অত্যধিক অ্যালকোহল সেবনে অগ্ন্যাশয়ে প্রদাহ বাড়ে। এর ফলে প্যানক্রিয়াটাইটিস হয়। অগ্ন্যাশয় এনজাইম তৈরি করে হজমে সাহায্য করে। কিন্তু অগ্ন্যাশয়ে দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ে।



Click it and Unblock the Notifications