Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) মেয়েদের এই বিষয়গুলি অপছন্দ করেন পুরুষরা!
পুরুষমানুষের রাত ঘুম ছোটাতেও যেমন মহিলারা পারেন, তেমন আবার নিজেদের কিছু বৈশিষ্টর জেরে পুরুষদের বিরক্তির কারণ হতেও দেরি লাগে না।[(ছবি) এই ৮ ধরনের মহিলাদের এড়িয়ে চলেন পুরুষরাও]
মূলত কোন ধরণের মহিলাদের পুরুষেরা পছন্দ করেন তা হয়তো এক কথায় বলা যায় না। কিন্তু তাও বলা যেতে পারে, সুন্দরী, বুদ্ধিমতী, যত্নবান, শিক্ষিত, নম্র ইত্য়াদি ইত্যাদি আরও অনেক বিশেষণ ব্যবহার করা যেতে পারে। [(ছবি) ১২ বিস্ময় নারী, যাঁরা বাস করেন এই পৃথিবীতেই!]
কিন্তু একবার ভাবুন তো মেয়েদের কোন ধরণের বৈশিষ্ট ছেলেদের একেবারে নাপসন্দ। আসুন দেখে নেওয়া যাক কী কী সেই বৈশিষ্টগুলি। [মহিলাদের ৭টি 'বিউটি মিস্টেক' যা একেবারে নাপসন্দ পুরুষদের!]

শরীরের দুর্গন্ধ
যে সব মহিলারা নিজেদের যত্ন এতেবারে নেন না। পরিচ্ছন্নতার দিকে নজর দেন না তাদেরকে খুব একটা পছন্দ করেন না পুরুষেরা। যেমন ধরুণ কোনও সুন্দরী মহিলাকে ডেটে নিয়ে যাওয়ার পর কোনও পুরুষ যদি দেখেন তার গা দিয়ে বা পায়ের জুতো দিয়ে দুর্গন্ধ বেরচ্ছে, জামায় বগলের জায়গাটা একেবারে ঘামের দাগে ভর্তি, তবে কোনও পুরুষ কেন মহিলারাও মেনে নিতে পারবেন না।

অবাঞ্ছিত লোম
মহিলাদের গ্রুমিংয়ের ক্ষেত্রে শরীরের বিশেষ করে হাত ও পায়ের লোম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষরা মহিলাদের মোলায়েম ত্বক পছন্দ করেন। কিন্তু আপনি যদি সুন্দর করে সেজে, একটা দারুণ হট মিনি ড্রেস পরে আপনার পুরুষ বন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন আর তিনি লক্ষ্য করলেন আপনারে হাত অবাঞ্ছিত লোমে ভর্তি, মিনি স্কার্টের নিচ দিয়ে বেরিয়ে লোমশ পা। আপনার পুরুষ বন্ধুর কথা ছাড়ুন, অন্য মহিলাকে এভাবে দেখলে আপনিই কী পছন্দ করতে পারতেন?

তর্কের মানসিকতা
অনেক মহিলাই রয়েছেন সমাজে মহিলাদের অবস্থান লঘু মনে করেন বলে যে কোনও পরিস্থিতিতেই নারী শক্তির ভাষণ জুড়ে দেন। তারা প্রতিপদে দেখাতে চান পুরুষরা মহিলাদের অবহেলা করছে, পায়ে পিষে এগিয়ে চলেছে, তাই তিনি যে অবলা নন তা প্রমাণ করতে যে কোনও কথাতেই তর্ক জুড়ে দেন। এধরণের মহিলাদের একেবারেই পছন্দ করে না পুরুষরা।

ছিঁচকাদুনে
কিছু মহিলা যারা যে কোনও পরিস্থিতিতেই কেঁদে প্রমাণ করতে চান তিনি অবলা তাই নির্যাতিতা, এই ধরণের মহিলাদের একেবারে পছন্দ তো করেনই না উল্টো একশো হাত দুরে পালান পুরুষরা।

নেশাগ্রস্ত
সিগারেটের প্রতি ভালবাসা হোক বা সুরার প্রতি আসক্তি কিংবা উভয়ই মহিলাদের ক্ষেত্রে পছন্দ করেন না পুরুষরা।

পর নিন্দা পর চর্চা
যে সব মহিলারা সারাদিন অন্য লোকের পরনিন্দা, পরচর্চা করেন, অন্য লোকের ব্যক্তিগত জীবন নিয়ে অন্য লোকেদের সঙ্গে আলোচনা করেন, তারা একটা নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়, আর তাই এই ধরণের মহিলারা কখনওই পুরুষদের পছন্দের তালিকায় থাকে না।

অলস প্রকৃতির
অলস ভাব অনেকটা অসুখের মতো। সক্রিয় ও প্রাণোচ্ছ্বল ব্যক্তিকেও একজনের অলস মনোভাব প্রভাবিত করতে পারে। আর তাই অলস প্রকৃতির মহিলাদেরও খউব একটা পছন্দ করেন না পুরুষরা।

ঘ্য়াঁনঘ্যাঁনে
যে মহিলারা ঘ্যাঁনঘ্যাঁনে ধরণের হন তারা সত্যি কথা বলতে কী পুরুষদের কাছে দুঃস্বপ্নের মতো। তারা পৃথিবীর সব কিছু নিয়ে তারা অভিযোগ করেন, একই কথা বারবার ঘ্যাঁনঘ্যাঁন করে যান।

কুটনীতি
যে সব মহিলারা খুব কুট স্বভাবের হন, এবং সংসারের মধ্যে সারাক্ষণ রাজনীতির পরিকল্পনা কষতে থাকেন, তারা আসলে খুব সংকীর্ণ মনের হন। আর এই ধরণের মহিলাদের একেবারেই পছন্দ করেন না পুরুষরা।

অযথা খরুচে
যে মহিলা অযথা খরচ করেন তাদের পুরুষরা একেবারেই পছন্দ করেন না। টাকা রোজগার করলে সুখ সাচ্ছন্দ্য বা প্রয়োজনে খরচ করা খারাপ না। কিন্তু, সংসার বা বয়ফ্রেন্ড বা স্বামীর কথা না ভেবেই অযথা খরচ করে যে মহিলারা পুরুষদের কাঁধে অতিরিক্ত ভার চাপিয়ে দেন তাদের একেবারেই পছন্দ করেন না পুরুষরা।



Click it and Unblock the Notifications