Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mental health: নিজের আবেগ চেপে রাখছেন? হতে পারে একাধিক মানসিক ব্যাধি
Mental health: আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস-প্রশ্বাস (breathing) ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি জানেন, আমাদের সুস্বাস্থ্যের জন্য কথা বলাও ঠিক ততটাই জরুরি। তবে বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছি, যারা নিজেদের চিন্তাভাবনা ও অনুভূতি অন্যের সঙ্গে শেয়ার করতে অক্ষম।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এই অক্ষমতা থাকলে তা সরাসরি প্রভাব ফেলে আমাদের মানসিক স্বাস্থ্যে। তবে বিশেষত, আমাদের কাছের বা আপন মানুষরাই যখন আমাদের অনুভূতি বুঝতে অক্ষম হয়, তখনই আমরা একাকীত্ব ও বিষণ্নতায় (Loneliness and depression) ভুগতে থাকি।

মনোবিজ্ঞানীরা বলছেন, অনেকেই মনে করেন এই যোগাযোগের সমস্যাগুলি বারবার ঘটতে থাকলে, তার মূল কারণ হতে পারে কাছের মানুষের উদাসীনতা। তবে এমনটা কিন্তু ঠিক নয়। আমাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতাতে কিছু পরিবর্তন ঘটতে থাকে প্রতিনিয়ত। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, আমাদের সামাজিক সম্পর্ক বোঝার ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যা বোঝা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ।
- সামাজিক জ্ঞান হল একটি জটিল মানসিক প্রক্রিয়া। এটি আমাদের অনুভূতি, উদ্দেশ্য, বিশ্বাস ও সামনের মানুষের চিন্তা করার উপায়গুলি বুঝতে সাহায্য করে। এটি আমাদের অন্যদের সাথে সংযোগ করার পাশাপাশি আমাদের আচরণে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে তা বুঝতেও সাহায্য করে। সামাজিক জ্ঞান আমাদের সামাজিক পরিস্থিতিতে পথ দেখায়, সঙ্গেই অন্যদের সাথে সুস্থ সম্পর্ক তৈরি করতেও সাহায্য করে।
- বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক দক্ষতার ঘাটতি অনেক মানসিক স্বাস্থ্য ব্যাধির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন বিষণ্নতা, বাইপোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়ার-এর মত সমস্যা। বিষণ্নতায় আমরা প্রায়শই অন্যদের থেকে বিচ্ছিন্ন বোধ করি। সকলের সঙ্গে যোগাযোগে আগ্রহও হারিয়ে ফেলি। অন্যদিকে বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে, মেজাজের পরিবর্তন সামাজিক সম্পর্কের অস্থিরতা দেখা দেয়। তবে সিজোফ্রেনিয়ায়, বিভ্রম বা হ্যালুসিনেশনের (Hallucinations) মতো উপসর্গগুলি দেখা যায়।
Skin Cancer: ত্বকে ক্রমাগত জ্বালা-চুলকানি? হতে পারে ত্বকের ক্যানসার, জানুন বিশেষজ্ঞদের মত
- বাইপোলার ডিসঅর্ডার হলে, আক্রান্ত ব্যক্তিরা অন্যদের সাথে সামঞ্জস্য করতে অসুবিধা বোধ করে। অন্যরা কি বলছে, তা সঠিকভাবে বুঝতে অক্ষম হয়। শুধু তাই নয়, তাদের অনুভূতিগুলি সঠিকভাবে প্রকাশ করতেও তারা দ্বিধাবোধ করে। ফলে তাদের বন্ধু তৈরি করা কঠিন হয়ে পড়ে।
- স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্য ব্যাধি আমাদের সামাজিক দক্ষতায় প্রভাব ফেলে। এতে আক্রান্ত ব্যক্তিরা সামনের মানুষের আবেগ বুঝতে এবং নিজস্ব আবেগগুলি সঠিকভাবে প্রকাশ করতে অসুবিধা বোধ করেন
- মনে রাখবেন, গল্পের বই পড়ে আমরা অন্যদের সম্পর্কেও অনেক কিছু জানতে পারি। কারণ, গল্পের প্রতিটি চরিত্রে নিজস্ব আবেগ থাকে। তাই আমরা যখন গল্প পড়ি, তখন সেই চরিত্রগুলির অনুভূতি বোঝার চেষ্টা করি। ফলে এটি আমাদের সামনের মানুষের আবেগ বোঝার ক্ষমতা প্রদান করে।
- ব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যায়াম করার মাধ্যমে আমরা সামনের মানুষে আবেগ বুঝতে সক্ষম হই। তাই সুস্থ থাকতে ব্যায়াম করুন।



Click it and Unblock the Notifications