সকালের এই ৭ স্বাস্থ্যকর অভ্যাসেই বাড়বে আয়ু! মেনে চলুন নতুন বছরের প্রথম দিন থেকেই

সকালটা যদি সুন্দরভাবে শুরু না করা যায়, তাহলে কিন্তু পুরো দিনটাই মাটি! হ্যাঁ ঠিক তাই। আপনার দিনের শুরুটা কী ভাবে হচ্ছে, তার উপরই নির্ভর করে সারা দিনের বাকি কার্যক্রম। কোনও কারণে সকাল থেকেই মন-মেজাজ খারাপ অথবা দুশ্চিন্তা, তাহলে কিন্তু সারা দিনই আপনার উপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই সকালের রুটিনটা স্বাস্থ্যসম্মত হওয়া অনিবার্য।

Healthy Morning Habits

নতুন বছরের প্রথম সকাল থেকেই কিছু ছোটো ছোটো অভ্যাস তৈরি করুন। সেই মতোই সারা বছর চলুন। তাহলেই দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান পেয়ে গিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, সকালের জন্য কী ভাবে একটি স্বাস্থ্যসম্মত রুটিন তৈরি করবেন।

পর্যাপ্ত ঘুম

পর্যাপ্ত ঘুম

বিশেষজ্ঞদের মতে, রাতে কমপক্ষে ৮-৯ ঘণ্টা ভালো ঘুম হওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে একই সময়ে ঘুম থেকে ওঠা শরীর সুস্থ-সবল রাখতে সাহায্য করে। রোজ একই সময় মেনটেন করলে আমাদের মস্তিষ্কেও সেই রুটিনটা সেট হয়ে যায়।

বেশি মোবাইল ফোন ব্যবহার করবেন না

বেশি মোবাইল ফোন ব্যবহার করবেন না

ঘুম থেকে উঠেই ফোন, ল্যাপটপ ঘাঁটতে শুরু করা অনেকেরই অভ্যাস। এই অভ্যাস স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। এতে চোখ ও শরীরের অন্যান্য অঙ্গের উপর খুব চাপ পড়ে। নতুন বছরে এই বদভ্যাস একেবারেই ত্যাগ করুন। সারা দিনে ও রাতে যতটা সম্ভব স্ক্রিন টাইম কমিয়ে দিন।

ব্যায়াম ও মেডিটেশন

ব্যায়াম ও মেডিটেশন

শুধু ওজন কমানোর জন্য নয়, সকালে শরীরচর্চা বা যোগব্যায়াম করা সারা দিন আমাদের অ্যাক্টিভ থাকতে সাহায্য করে এবং এন্ডোরফিন নিঃসরণেও সহায়তা করে, যা আমাদের মস্তিষ্কের জন্য খুবই ভালো। বিজ্ঞান বলছে, সকালে যে কোনও ধরনের শারীরিক পরিশ্রম করলেই শরীর থেকে সুখী হরমোন নিঃসৃত হয়। আর এতে গোটা দিনটাই আনন্দে, খুশিতে কাটে।

শরীচর্চার পাশাপাশি সকালে কিছুক্ষণ মেডিটেশনও করুন। ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। এতে মন শান্ত থাকবে। স্ট্রেস দূর হবে, মানসিক ভাবে ভালো বোধ করবেন আর শরীরও সুস্থ থাকবে।

সারাদিনের তালিকা প্রস্তুত করুন

সারাদিনের তালিকা প্রস্তুত করুন

সারাদিন কী কী করবেন তার জন্য সকালবেলাতেই একটি তালিকা বানিয়ে ফেলুন। তাহলে আপনি আপনার সময়কে আরও ভালভাবে ব্যবহার করতে পারবেন এবং কোনও কাজই অসম্পূর্ণ থাকবে না। এভাবে নিয়মিত রুটিন তৈরি করলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে।

স্বাস্থ্যকর খাবার

স্বাস্থ্যকর খাবার

সারা রাতের পর সকালে খালি পেটে যা খুশি খাওয়া একদমই উচিত নয়। আবার পেট খালি রাখাও উচিত নয়। ব্রেকফাস্ট যত স্বাস্থ্যকর হবে, শরীর ততই ফিট ও পুষ্টিতে ভরপুর থাকবে। স্বাস্থ্যকর জলখাবার আপনার দিনের শুরুটা ভালো করে দেয়। আপনাকে এনার্জিতে ভরপুর রাখে সারা দিন, আর স্বাস্থ্যও ভালো রাখে। তাই যতই কাজের চাপ থাকুক না কেন, সকালে কখনই খালি পেটে থাকবেন না। প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার খান।

হাইড্রেট

হাইড্রেট

ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু অবশ্যই পান করা উচিত। বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে এক গ্লাস জল পান করলে তা হজম ক্রিয়া স্বাভাবিক রাখে। সারা রাত ঘুমের পর শরীর এমনিতেই শুষ্ক হয়ে পড়ে। তাই সকালে জল পান করলে শরীর তার কার্যক্ষমতা চালিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় জল পায়। ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, শরীর থেকে বর্জ্য বা টক্সিন সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। সকালে এক গ্লাস হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খাওয়া আরও উপকারি।

X
Desktop Bottom Promotion