Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রখর রোদ থেকে স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে নিন এই শরবতগুলি, ঠান্ডা রাখবে শরীরও
গরম আসলেই আমাদের মধ্যে খাবারে অনীহা দেখা দেয়। তবে শুধু তাই নয়, ঘুমেও ব্যাঘাত ঘটে। সারাক্ষণ ক্লান্ত লাগা থেকেই যায়। গবেষকেরা বলেন, প্রচণ্ড গরমে এমনিতেই শরীরে প্রচুর তাপ উৎপাদন হয়। সঙ্গেই খাবার থেকে বিপাকজনিত তাপ উৎপন্ন হয়। ফলে শরীর তাপ উৎপাদন কমিয়ে দেওয়ার জন্য খাওয়ার ইচ্ছে কমে যায়।
তাছাড়া এই সময় আমরা প্রচুর জল পান করি বলে ক্ষুধাও মরে যেতে থাকে। কিন্তু গরমের সঙ্গে লড়তে হলে দরকার প্রচুর শক্তি। না হলে সারা দিন পরিশ্রান্ত ও দুর্বল লাগবে। তাই জেনে নিন এই প্রচণ্ড দাবদাহে নিজেতে সতেজ রাখতে আপনি ঠিক কী কী শরবত খেতে পারেন-

- আম পান্না-
আম পান্না একটি স্বাস্থ্যকর এবং জনপ্রিয় শরবত। বিশেয় করে গ্রীষ্মকালে এটি প্রচুর পরিমাণে খাওয়া হয়। শুধু সুস্বাদু নয় এটি স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। এটি ভিটামিন এ, বি১, বি২, সি এবং পটাসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন সমৃদ্ধ। এটি ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কাঁচা আম, তেঁতুল, ধনেপাতা এবং পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, নুন ও চিনি দিয়ে বানিয়ে ফেলুন আম পান্না। ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ায়ই, তার সঙ্গে মাড়িও সুস্থ রাখে।
- লেমোনেড-
চিনি, জল, লেবুর রস, ক্র্যানবেরি জ্যুস, বরফ দিয়ে বানিয়ে ফেলুন পিঙ্ক লেমোনেড। গরমে শরীর ঠান্ডাও থাকবে। আবার বাড়িতে পার্টি বা অতিথি আসলে এটি দিয়ে আপ্যায়ন করতে পারেন। এটি খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। সঙ্গেই সুস্বাদুও বটে।
- তেঁতুলের শরবত-
এই তীব্র গরমে খেতে পারেন তেঁতুলের শরবতও। যারা পাকা তেঁতুল খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটি খুবই লোভনীয় পানীয়। তেঁতুল, আঁখের গুড়, কুচানো পুদিনা, নুন, শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, বরফ দিয়ে এই শরবত বানাতে পারেন। এটি শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে।
- ছাতুর শরবত-
মনে করা হয়, ছাতু আমাদের সুপারফুড। এটিকে শক্তির একটি পাওয়ার হাউস বলা যেতে পারে। আয়রন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং প্রোটিন সমৃদ্ধ এই শরবত। এছাড়াও, ছাতু অদ্রবণীয় ফাইবার সমৃদ্ধ। এটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে।
- দইয়ের ঘোল-
দই, ভাজা জিরা গুঁড়ো, কালো নুন এবং ভাজা হিং মিশিয়ে বাটার মিল্ক বা দইয়ের ঘোল তৈরি করা হয়। এটি একটি প্রোবায়োটিক পানীয়। এটি শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। সঙ্গেই এটি শরীরকে হাইড্রেটেড রাখে। বাটার মিল্ক পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে।
- বেলের শরবত-
বেল শরবত একটি দুর্দান্ত ডিটক্স পানীয়। এই গরমে এটি শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে। এর স্বাদ মিষ্টি এবং টক। এটি অনেক ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। শীতল করার বৈশিষ্ট্যের কারণেই এটি গ্রীষ্মের জন্য একটি স্বাস্থ্যকর পানীয়। এছাড়া বেলের শরবত হজম করা সহজ। এটি শরীরকে হাইড্রেটেড রাখতে কাজ করে।



Click it and Unblock the Notifications