Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Foods to reduce stress: কাজের চাপে মানসিক স্বাস্থ্যের দফারফা, সমস্যা মেটাতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
Foods to reduce stress: বর্তমান ব্যস্ত জীবনে কমবেশি প্রায় সকলেরই দুশ্চিন্তা ও মানসিক চাপ (Anxiety and stress) একটি সাধারণ সমস্যায় দাঁড়িয়েছে। পারিবারিক ও অফিসের চাপে শরীরে বাসা বাঁধাচ্ছে দুশ্চিন্তা ও মানসিক চাপ সহ নানা রোগব্যধি।
যদিও এইসব সমস্যা মোকাবেলা করার জন্য অনেকেই চিকিৎসক ও তাদের পরামর্শ করা ওষুধের আশ্রয় নেন। কিন্তু শুধু তাতে সমস্যা মিটবে না, মিটলেও হয়ত সময়সাপেক্ষ। তাই আপনাদের নজর দিতে হবে দৈনিক খাদ্যাভ্যাসের উপর।

বিশেষজ্ঞরা বলছেন, নিত্যদিনের খাবারের প্লেটে কিছু বিশেষ খাবার (Stress-reducing foods) থাকলে, আপনার দুশ্চিন্তা ও মানসিক চাপ কমতে পারে। এই খাবারগুলি (Diet to reduce anxiety) আপনাকে দুশ্চিন্তা ও মানসিক চাপের মত সমস্যাগুলি থেকে মুক্তি দিতে পারে। এই খাবারে থাকা উপাদানগুলি, মেজাজ উন্নত করতে এবং চাপ কমাতে (Helps improve mood and reduce stress) সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক, এমন কিছু খাবারের বিষয়ে-
- দই- দইয়ে প্রোবায়োটিক পাওয়া যায়, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখার পাশাপাশি মেজাজ ভালো করতেও সাহায্য করে।
- ডার্ক চকোলেট- ডার্ক চকোলেটে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা মানসিক চাপ কমাতে এবং মেজাজ উন্নত করতে সাহায্য করে।
- সবুজ শাক- পালং শাক, মেথি এবং অন্যান্য সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে, যা মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো।
- আখরোট- ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আখরোটে পাওয়া যায়, যা মেজাজ উন্নত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।
Side effects of coffee: এক কাপ কফিতে ভাঙ্গে সকালের ঘুম, কী মারাত্মক পরিণতি হতে পারে জানেন?
- বাদাম- বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়াও বাদামে ভিটামিন ই রয়েছে যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো।
- ডিম- ডিমে ভিটামিন বি-১২ পাওয়া যায়, যা মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো করতে সাহায্য করে।
- কমলালেবু- কমলালেবুতে ভিটামিন সি পাওয়া যায়, যা মানসিক চাপ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।
- কলা- কলায় ভিটামিন বি-৬ পাওয়া যায়, যা মস্তিষ্কে সেরোটোনিনের উৎপাদন বাড়ায়। সেরোটোনিন একটি হরমোন যা মেজাজের পরিবর্তন কমাতে সাহায্য করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই খাবারগুলি আমাদের মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন এবং নোরপাইনফ্রিনের মতো রাসায়নিকের মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যা মেজাজ উন্নত করতে এবং চাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি এই খাদ্যদ্রব্যগুলিতে পাওয়া অ্যান্টি-অক্সিডেন্ট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে, যা স্ট্রেস এবং উদ্বেগের সাথে যুক্ত।
তবে শুধু তাই নয়, এই খাদ্যদ্রব্যগুলিতে পাওয়া প্রোবায়োটিকগুলি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। মনে রাখবেন, একটি সুস্থ পরিপাকতন্ত্র মেজাজ ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঙ্গেই এই খাবারগুলি শরীরে শক্তি জোগায়, আপনাকে আরও সক্রিয় এবং ইতিবাচক বোধ করে।



Click it and Unblock the Notifications