Weight Loss Tips: অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তা? রোজ কালো জিরের জল খেলেই দ্রুত কমবে ওজন!

খাবারের স্বাদ বাড়াতে কালো জিরের জুড়ি মেলা ভার! এক চিমটে কালো জিরে ফোড়নেই যে কোনও রান্নার দ্বিগুণ সুস্বাদু হয়ে ওঠে। তবে কেবল খাবার সুস্বাদুই করে না, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে, শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধানেও এই মশলার জবাব নেই। রক্তচাপ, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে এই কালো রঙের বীজ। কালো জিরের তেল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী।

How To Use Kalonji Seeds (Black Cumin) For Weight Loss?

আপনি যদি ওজন কমানো নিয়ে নাজেহাল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য দারুণ উপকারী হতে পারে কালো জিরে। কয়েক মাসের মধ্যে ওজন ঝরাতে দারুণ কার্যকর এই মশলা! জেনে নিন, শরীরের অতিরিক্ত ওজন দ্রুত কমাতে কী ভাবে কালো জিরে (Black Cumin) কাজে লাগাবেন-

কালো জিরের পুষ্টি উপাদান

কালো জিরের পুষ্টি উপাদান

কালো জিরে বিভিন্ন ধরণের মাইক্রোনিউট্রিয়েন্টে পরিপূর্ণ। এতে রয়েছে ভিটামিন এ, সি, কে, আয়রন, ফসফরাস এবং পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান। ফাইটোকেমিক্যাল নামক সক্রিয় যোগ উপস্থিত এই বীজে, ফলে ওজন কমাতে দুর্দান্ত এই কালো রঙের বীজ। ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রেও কালো জিরে অত্যন্ত উপকারী।

মধু এবং লেবু দিয়ে

মধু এবং লেবু দিয়ে

এক চিমটে কালো জিরে মিহি করে গুঁড়ো করে নিন। এক গ্লাস হালকা গরম জলে কালো জিরে পাউডার, এক চামচ মধু এবং অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে মেশান। খালি পেটে এই পানীয়টি খান।

লেবুর রস দিয়ে

লেবুর রস দিয়ে

কালো জিরের সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। এবার এই লেবু আর কালো জিরের মিশ্রণটি ১-২ দিন রোদে রাখুন। দিনে দু'বার ২-৪টি করে কালো জিরে খান। এতে দ্রুত ওজন কমবে।

সরাসরি জল দিয়ে খান

সরাসরি জল দিয়ে খান

এক চিমটে কালো জিরে গরম জল দিয়ে গিলে ফেলুন। এ ছাড়া, এক গ্লাস জলে এক চিমটে কালো জিরে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে বীজগুলো তুলে নিয়ে এই জল পান করুন।

Story first published: Tuesday, January 10, 2023, 19:32 [IST]
X
Desktop Bottom Promotion