Health Tips: জিমে না গিয়েও থাকুন ফিট! দেখে নিন ৫টি সেরা উপায়!

আজকের এই কর্মব্যস্ততার যুগে নিশ্বাস ফেলারও সময় থাকে না। একের পর একটা কাজ লেগেই রয়েছে। সকাল থেকে রাত অবধি একেবারে টাইট শিডিউল। ফলে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় থাকে না। সময়মতো খাওয়াদাওয়াও হয় না। আর, দিনের পর দিন খারাপ জীবনযাপনের কারণে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। যে কারণে আজকাল মানুষের অল্প বয়স থেকেই ডায়াবেটিস, থাইরয়েড, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, হার্টের সমস্যা, হাঁটুর ব্যথা, ইত্যাদি স্বাস্থ্য সমস্যা হচ্ছে।

How to stay active without hitting the gym

সুস্থ-সবল থাকতে গেলে শারীরিকভাবে সক্রিয় থাকা খুবই জরুরি। এর জন্য শরীরচর্চা বা ব্যায়ামকেই সবচেয়ে ভাল উপায় বলে মনে করা হয়। অনেকেই জিমে গিয়ে শরীরচর্চা করেন। কিন্তু ব্যস্ততার কারণে সব সময় জিমে যাওয়ার সময় হয়ে ওঠে না। তবে, জিমে না গিয়েও নিজেকে ফিট রাখতে পারেন আপনি। দেখে নিন কিছু টিপস -

সিঁড়ি দিয়ে ওঠা-নামা

সিঁড়ি দিয়ে ওঠা-নামা

পায়ের শক্তি বাড়ানো এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি করার দুর্দান্ত উপায় হল সিঁড়ি দিয়ে ওঠা-নামা করা। এছাড়াও, এতে ওজন নিয়ন্ত্রণে থাকে, শরীরের নীচের পেশীগুলি ভালো থাকে, হাড় এবং জয়েন্টও সুস্থ থাকে।

স্কিপিং

স্কিপিং

স্কিপিং হার্ট ভালো রাখে এবং প্রচুর ক্যালোরি পোড়ায়, যে কারণে দ্রুত ওজন কমে। এছাড়াও, রোজ স্কিপিং করলে হাড়ের ঘনত্ব বজায় থাকে এবং পায়ের পেশী শক্তিশালী হয়।

হাইকিং

হাইকিং

হাইকিং-ও এক ধরনের কার্ডিওভাসকুলার ব্যায়াম। এতে হার্ট ভালো থাকে, স্ট্রেস ও উদ্বেগ কমে। ক্যালোরি পোড়াতে এবং পায়ের ফ্যাট কমাতেও সাহায্য করে হাইকিং।

লেগ-আপ-দ্য-ওয়াল

লেগ-আপ-দ্য-ওয়াল

এই ব্যায়ামটি মনকে রিল্যাক্স করে, ব্যথা উপশম করে, থাইরয়েড ফাংশন উন্নত করে, এনার্জি বাড়ায় এবং ব্যাক পেইন উপশম করে।

নাচ করা

নাচ করা

নিজেকে সক্রিয় রাখার আরেকটি দুর্দান্ত উপায় হল নাচ করা। নাচ ওজন কমায়, হার্ট ভালো রাখে, মানসিক চাপ কমায় এবং ডিপ্রেশন থেকে স্বস্তি দিতে পারে।

Story first published: Tuesday, December 20, 2022, 16:56 [IST]
X
Desktop Bottom Promotion