Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ওজন কমিয়ে ছিপছিপে ফিগার চান? রোজের ডায়েটে রাখুন আমন্ড অয়েল!
Almond Oil For Weight Loss: আজকালকার জীবনযাত্রায় ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সুস্থ থাকতে অগোছালো জীবনযাপনে লাগাম টানতে বলা হয়। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। টাটকা সব্জি, ফলমূল খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম এবং বীজও খেতে বলেন চিকিৎসকরা। এর মধ্যে আমন্ডের গুরুত্ব অনেক বেশি। আমন্ড শরীরের নানা সমস্যা দূর করার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, মনোস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাদ্য শরীরের বাড়তি মেদ ঝরাতে পারে। আমন্ড অয়েলে রয়েছে এই ফ্যাট। যে কারণে আমন্ড অয়েল ওজন হ্রাসে সাহায্য করে। বিপাক হারও উন্নত করতে পারে এই তেল।

মনোস্যাচুরেটেড ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, শরীরে উপস্থিত ভিটামিন এ, ডি, ই, কে শোষণে সাহায্য করে। এ ছাড়া কাঠবাদামের তেল খাওয়ার আর কী কী উপকার রয়েছে?
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
কোলেস্টেরল দুই ধরনের হয়, এলডিএল (LDL) ও এইচডিএল (HDL)। এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন হল খারাপ কোলেস্টেরল, আর এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন হল ভালো কোলেস্টেরল। শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় হরমোন, পাচক রস এবং ভিটামিন ডি-র উৎপাদনে সাহায্য করে ভালো কোলেস্টেরল। রক্তনালী সংকুচিত হওয়া আটকায়।
অন্যদিকে, রক্তে এলডিএল-এর মাত্রা বাড়লেই যত শারীরিক সমস্যা দেখা দেয়। ধমনীতে ফ্যাট জমতে শুরু করে। খারাপ কোলেস্টেরল রক্তবাহকে সরু ও শক্ত করে তোলে। ফলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। যে কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
অগোছালো জীবনধারা, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং শরীরচর্চার অভাবে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। আমন্ড অয়েল রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারে। এটি শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল জমা হওয়া রোধ করে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই উপকারী আমন্ড অয়েল। মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ হওয়ায়, এই তেল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত হয়েছে তথ্যটি। এ ছাড়া, আমন্ড অয়েল ইনসুলিনের ভারসাম্যও বজায় রাখে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications