Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Yogurt for Weight Loss: দ্রুত রোগা হতে সাহায্য করে টক দই! কিন্তু খাবেন কী ভাবে? রইল কিছু টিপস
রোগা হওয়া কিন্তু অতি সহজ নয়। আর ওজন কমানোর চটজলদি কোনও উপায়ও নেই। এর জন্য পরিশ্রম করা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে ঠিকই, তবে এর পাশাপাশি সঠিক ডায়েট অনুসরণ করাও সমান গুরুত্বপূর্ণ। রোগা হওয়ার প্রক্রিয়ায়, রোজকার খাদ্যতালিকায় কী থাকছে, সেটা খুবই জরুরি। এমন কিছু খাবার ডায়েটে রাখতে হবে যা পেট ভর্তি রাখবে, স্বাস্থ্যকর, আবার ওজন কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর জন্য টক দই খুব ভালো বিকল্প হতে পারে। টক দই এমনিতেই খুব স্বাস্থ্যকর একটি খাবার। কিন্তু কী ভাবে দই খেলে সুফল মিলবে? রইল তারই হদিশ।

সব্জির রায়তা
টম্যাটো কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা এবং বেশি করে টক দই একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন রায়তা। ওজন কমাতে সাহায্য করবে এই খাবার।

চিয়া বীজ দিয়ে দই খান
ওজন কমাতে চিয়া বীজের জুড়ি মেলা ভার। আজকাল অনেক ডায়েটিশিয়নরাও ওজন কমাতে রোজ চিয়া সীড খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, পটাসিয়াম, লবণ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি রয়েছে। টক দইয়ের সঙ্গে চিয়া বীজ মিশিয়ে স্মুদি কিংবা পোরিজে ব্যবহার করতে পারেন। স্মুদি তৈরি করার জন্য - নানা রকম ফল, দুধ, দই আর সামান্য চিয়া বীজ ব্লেন্ডারে দিয়ে ভালো ভাবে পেস্ট করে নিন। কাঁচের গ্লাসে স্মুদি ঢেলে ওপরে চিয়া সীড ছড়িয়ে পান করুন।

দইয়ের সঙ্গে ফল
ফল ওজন কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যও ভালো রাখে। আপনার প্রিয় ফল কেটে দইয়ের সঙ্গে মিশিয়ে দিন। আপেল, কিউই, কলা, পেয়ারা, ডালিম, তরমুজের সঙ্গে দই মিশিয়ে খেতে পারেন। ওজন কমানোর জন্য এই খাবার আদর্শ, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ।

দই এবং গ্রানোলা
গ্রানোলায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে, যা পেটের চর্বি কমাতে সাহায্য করে। দইয়ের সঙ্গে গ্রানোলার মিশ্রণ লো-ক্যালোরি যুক্ত স্বাস্থ্যকর খাবার। সুগার-ফ্রি, লো-ফ্যাট বা কম চিনিযুক্ত গ্রানোলা খাওয়াই সবচেয়ে ভালো।

বাদামের সঙ্গে দই
দইয়ের সঙ্গে খেজুর, আখরোট এবং অন্যান্য ড্রাই ফ্রুটস খেতে পারেন। যোগ করলেও এটি ভরাট করে। ড্রাই ফ্রুটস, বাদামে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের অতিরিক্ত ফ্যাট এবং ক্যালোরি পোড়াতে কার্যকর।

ওটসের সঙ্গে টক দই
ওজন কমাতে ওটসের ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর যদি টক দইয়ের সঙ্গে ওটস মিশিয়ে খাওয়া হয়, তা হলে তো আরও উপকার পাবেন!



Click it and Unblock the Notifications