Potassium Rich Foods: নিয়মিত এই ৬ খাবার খেলেই মিটবে পটাশিয়ামের ঘাটতি!

শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে পটাশিয়ামের যথেষ্ট ভূমিকা রয়েছে। শরীরে এই উপাদানের পরিমাণ কম-বেশি হলেই নানা সমস্যা দেখা দেয়। স্নায়ু, মাংসপেশি ও হৃৎপিণ্ডের কার্যকারিতা বজায় রাখে, এর পাশাপাশি শরীরে তরলের ভারসাম্যও ঠিক রাখে পটাশিয়াম।

উচ্চ রক্তচাপের সমস্যা বশে রাখতেও পটাশিয়ামের ভূমিকা রয়েছে। তাই রোজের ডায়েটে পটাশিয়াম সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন পুষ্টিবিদেরা।

potassium rich foods

কলা

কলা পটাশিয়ামে ভরপুর একটি ফল। রোজ একটি করে কলা খেলেই শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব। একটি মাঝারি মাপের কলা আমাদের শরীরে প্রায় ৪০০-৪৫০ মিলিগ্রাম পটাশিয়াম সরবরাহ করতে পারে।

মিষ্টি আলু

মিষ্টি আলু বা রাঙা আলু পটাশিয়ামের দুর্দান্ত উৎস। মাঝারি মাপের একটি রাঙা আলুতে প্রায় ৪০০ থেকে ৪৫০ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। তাই পটাশিয়ামের ঘাটতি মেটাতে রোজ মিষ্টি আলু খান।

কমলালেবু

ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করতে কমলালেবুর জুড়ি নেই। তবে অনেকেই হয়তো জানেন না, কমলালেবুতে প্রচুর পরিমাণে পটাশিয়ামও রয়েছে। একটি মাঝারি মাপের কমলালেবুতে প্রায় ২৩০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।

পালং শাক

পালং শাক পটাশিয়ামের দুর্দান্ত উৎস। এক কাপ রান্না করা পালং শাকে ৮০০ মিলিগ্রামেরও বেশি পটাশিয়াম থাকে। তাই নিয়মিত পালং শাক খেলে শরীরে পটাশিয়ামের অভাব হবে না।

আলু

আলুতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। খোসা-সহ একটি মাঝারি মাপের বেকড আলু আমাদের শরীরে প্রায় ৯০০ মিলিগ্রাম পটাশিয়াম সরবরাহ করে।

অ্যাভোকাডো

স্বাস্থ্য সচেতনদের রোজের খাদ্যতালিকায় অ্যাভোকাডো থাকেই। অত্যন্ত স্বাস্থ্যকর একটি ফল এটি। একটি মাঝারি মাপের অ্যাভোকাডোতে প্রায় ৭০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Tuesday, January 2, 2024, 23:13 [IST]
X
Desktop Bottom Promotion